Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

যৌনাচারী পলাতক, অপহরণের দুই সঙ্গীকে কারাবাসের সাজা শোনালো আদালত

samayikprasanga by samayikprasanga
December 13, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
বচসার  জেরে  অসুস্থ হয়ে পড়লেন শিক্ষিকা , চাঞ্চল্য উধারবন্দে

অনলাইন ডেস্ক : নাবালিকাকে অপহরণের পর যৌনাচারের মামলায় ২ যুবককে কারাবাসের সাজা শোনালো কাছাড়ের স্প্যাশাল জাজ‌(পকসো) নারায়ণ কুরির আদালত। সাজাপ্রাপ্ত ২ যুবকের একজন লালমোহন পাসি ওরফে সঞ্জু লক্ষীপুর থানা এলাকার বড়মামদা, অন্যজন মঞ্জু পাশি ছোটমামদার বাসিন্দা।

অপহরণের পর যৌনাচারের মামলা হলেও, লক্ষীপুর থানা এলাকার রূপাইবালি তেমাথার বাসিন্দা যৌনাচারে অভিযুক্ত লালামিয়া ওরফে আলাউদ্দিন পলাতক থাকায় তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে। লালমোহন ও মঞ্জু

You might also like

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

জড়িত ছিল নাবালিকাকে অপহরণে। তাই তাদের দুজনকে অপহরণে জড়িত থাকার দরুন ভারতীয় দণ্ডবিধির ৩৬৬ ধারায় ৪ বছর করে কারাবাসের সাজা শোনানো হয়েছে। সঙ্গে জরিমানা করা হয়েছে ১০ হাজার টাকা করে। জরিমানা অনাদায় তাদের ভোগ করতে হবে আরও ৩ মাস করে কারাদণ্ড।

নির্যাতিতার বাড়ি লক্ষীপুর থানা এলাকার কোনও এক স্থানে। ২০১৭ সালে যখন তার বয়স ছিল ১৪, তখন তাকে অপহরণ করে তার উপর যৌনাচার চালানো হয়। তাকে অপহরণ করা হয়েছিল ২০১৭ সালের ১৮ মে। ওইদিন সন্ধ্যা ৬টা নাগাদ সে বাড়ির কাছে এক দোকানে কেনাকাটা করতে গিয়েছিল। দোকান থেকে ফেরার পথে তাকে অপহরণ করা হয়। পরদিন ধলাই এলাকায় ছেড়ে দেওয়া হয় তাকে। তখন নির্যাতিতা কাছেই একটি দোকানে গিয়ে তার পরিজনদের ফোন করে। এরপর পুলিশ সেখান থেকে উদ্ধার করে তাকে।

উদ্ধার হওয়ার পর নাবালিকা জানায়, সে দোকান থেকে বাড়ি ফেরার সময় হঠাৎ করে বাইকে চড়ে তার সামনে হাজির হয় লালমোহন, মঞ্জু ও লালা মিয়া। তারা তার মুখে কাপড় চাপা দিয়ে ধরে। এরপর তাকে জবরদস্তি বাইকে উঠিয়ে নেয়। সেসময় মঞ্জু সেখান থেকে সরে যায়। লালমোহন ও লালামিয়া বাইকে করে তাকে নিয়ে যায় ধলাই ভাগা বাজার এলাকায়। সেখানে পৌঁছে লালমোহন বাইক থেকে নেমে যায়। এরপর লালা মিয়া কাছেই নিজের এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যায় তাকে। সেখানে রাতে লালামিয়া তার উপর বলপূর্বক যৌনাচার চালানোর চেষ্টা চালায়। এভাবে রাত পার হওয়ার পরদিন লালামিয়া তাকে ধলাই থানার কাছে ছেড়ে যায়। তখন সে কাছের একটি দোকানে গিয়ে দোকানীর সহায়তায় ফোন করে বাড়িতে সবকিছু জানায়।

নাবালিকা উদ্ধার হওয়ার পরবর্তীতে পুলিশ গ্রেফতার করে লালমোহন ও মঞ্জুকে। তবে লালামিয়া পালিয়ে যায়। পরবর্তীতে লালমোহন এবং মঞ্জু জামিনে মুক্তি পায়। লালামিয়া পালিয়ে গেলেও পুলিশ তার খোঁজ চালাতে থাকে। যদিও তাকে আর পাওয়া যায়নি।

পুলিশি তদন্ত প্রক্রিয়ার পর মামলা গড়ায় আদালতে। লালামিয়া পালিয়ে যাওয়ায় তাকে পলাতক ঘোষণা করে লালমোহন ও মঞ্জুর বিরুদ্ধে আদালতে শুরু হয় বিচার প্রক্রিয়া। বিচার প্রক্রিয়ার পর আদালত গত বুধবার লালমোহন ও মঞ্জুকে দোষী বলে সাব্যস্ত করে। এরপর শুক্রবার তাদের সাজা ঘোষণা করা হয়।

Tags: Assam PoliceCachar district session judgeminor rape
Previous Post

বকেয়া প্রচুর, পালোরবন্দের মালিকপক্ষের ভারতমালার ক্ষতিপূরণ আটকে রাখার দাবি

Next Post

ড্রাগস পাচারে চুরাইবাড়িতে অসম পুলিশ কনস্টেবলকে খুন ট্রাক চালকের

Related Posts

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর
slider

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

by samayikprasanga
April 30, 2026
শিলচরে  অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী
slider

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

by samayikprasanga
April 30, 2026
“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ
slider

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

by samayikprasanga
April 30, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

by samayikprasanga
April 30, 2026
Next Post
ড্রাগস পাচারে  চুরাইবাড়িতে অসম পুলিশ কনস্টেবলকে খুন  ট্রাক চালকের

ড্রাগস পাচারে চুরাইবাড়িতে অসম পুলিশ কনস্টেবলকে খুন ট্রাক চালকের

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?