Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

samayikprasanga by samayikprasanga
August 15, 2026
in slider, অসম
0
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

অনলাইন ডেস্ক : ডিমা হাসাও জেলার লাইসং এলাকায় শুক্রবার রাতে সংঘটিত এক শোকাবহ পথ দুর্ঘটনায় কর্তব্যরত অবস্থায় লাইসং পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা তথা সাব-ইনস্পেক্টর নবজিৎ দাসের মৃত্যু হয়েছে। তাঁর আকস্মিক মৃত্যুতে পুলিশ মহল সহ সর্বস্তরে গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে লাইসং এলাকায় পুলিশ নাকা তল্লাশি অভিযান চালাচ্ছিল। সেই সময় নাকা তল্লাশির দায়িত্বে থাকা সাব-ইনস্পেক্টর নবজিৎ দাসকে এএস-০২-এজে-৪৩৩৫ নম্বরের একটি গাড়ি ধাক্কা দেয় বলে জানা গেছে। দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর কর্তব্যরত পুলিশকর্মী ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাঁকে দ্রুত হাফলং অসামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে সুস্থ করে তোলার জন্য আপ্রাণ চেষ্টা চালালেও শেষ পর্যন্ত তাঁকে মৃত ঘোষণা করা হয়। নবজিৎ দাস উদালগুড়ি জেলার উদালগুড়ি থানার অন্তর্গত উদাগুড়ি এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন। পুলিশ বিভাগে তিনি কর্তব্যনিষ্ঠ ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে সহকর্মীদের কাছে পরিচিত ছিলেন। কর্তব্যরত অবস্থায় তাঁর এই মর্মান্তিক মৃত্যুতে সহকর্মী, পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। এদিকে, দুর্ঘটনার পর গাড়িটি ঘটনাস্থলে ফেলে চালক পালিয়ে যেতে সক্ষম হয়। তবে পুলিশ গাড়িটিকে আটক করতে সক্ষম হয়েছে। ঘটনার পর পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে দুর্ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সম্পন্ন হওয়ার পরই দুর্ঘটনার প্রকৃত কারণ এবং অন্যান্য বিষয় সম্পর্কে আরও বিস্তারিত তথ্য স্পষ্ট হবে। নবজিৎ দাসের অকাল মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে।

Tags: accidentAssam PoliceDima hasao
Previous Post

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

Next Post

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
Next Post
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?