Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

বকেয়া প্রচুর, পালোরবন্দের মালিকপক্ষের ভারতমালার ক্ষতিপূরণ আটকে রাখার দাবি

samayikprasanga by samayikprasanga
December 13, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
বকেয়া প্রচুর, পালোরবন্দের মালিকপক্ষের ভারতমালার ক্ষতিপূরণ আটকে রাখার দাবি

অনলাইন ডেস্ক : শ্রমিকদের বকেয়া পাওনা নিয়ে পরিস্থিতি ক্রমেই সরগরম হয়ে উঠছে পালোরবন্দ ও তার ফাঁড়ি নারায়ণপুর, আলিপুর, ডলুগ্রাম ও স্কটপুর বাগানে। এ নিয়ে বরাক চা শ্রমিক ইউনিয়নের ব্যানারে শুক্রবার শ্রমিকরা শিলচরে ধর্না দেন জেলা কমিশনারের কার্যালয়ের সামনে। তাদের পক্ষ থেকে দাবি উঠানো হয়, বকেয়া না মেটানো পর্যন্ত মালিকপক্ষ ভারতমালা প্রকল্পের ক্ষতিপূরণ বাবদ যে অর্থ পেতে চলেছেন তা যেন আটকে রাখা হয়।

এদিন শ্রমিকরা বাগান থেকে এসে জড়ো হন সদরঘাট রোডে বরাক চা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে। সেখান থেকে ইউনিয়ন নেতৃবৃন্দের সঙ্গে জেলা কমিশনারের কার্যালয়ের সামনে এসে ধরনা দেন। ধরনা চলাকালীন ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজদীপ গোয়ালা বলেন, মালিকপক্ষ দীর্ঘদিন ধরে শ্রমিকদের বিভিন্ন খাতের পাওনা আটকে রেখেছেন। পাওনা রয়েছে বেশ কিছুদিনের রেশন‌ও। সবচেয়ে বড় ব্যাপার প্রভিডেন্ট ফান্ডের পাঁচ কোটির থেকেও বেশি টাকা বকেয়া রাখা হয়েছে। এ নিয়ে একাধিকবার মালিকপক্ষের সঙ্গে বৈঠক হলে শুধু মিলেছে প্রতিশ্রুতি। কাজের কাজ কিছুই হয়নি। বারবার মালিকপক্ষ প্রতিশ্রুতি দিলেও, শ্রমিকদের বকেয়া পাওনা মেটানো সহ প্রভিডেন্ট ফান্ডের অর্থ জমা দেননি। এতে শ্রমিকদের ভবিষ্যৎ নিয়ে সৃষ্টি হয়েছে সংশয়ের।

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

এবার শোনা যাচ্ছে, ভারতমালা প্রকল্পের জন্য বাগানের কিছু জমি অধিগ্রহণ করা হয়েছে। এই বাবদ বাগান কর্তৃপক্ষ বেশ মোটা অংকের ক্ষতিপূরণ পেতে চলেছেন। জেলা কমিশনারের কাছে তাদের আর্জি, মালিকপক্ষ শ্রমিকদের বকেয়া মেটানো এবং প্রভিডেন্ট ফান্ডের অর্থ জমা না করা পর্যন্ত যেন ক্ষতিপূরণের অর্থ আটকে রাখা হয়।

এদিন ধরনা চলাকালীন সেখানে উপস্থিত হন এক ম্যাজিস্ট্রেট । তাকে বলা হয় জেলা কমিশনার অল্পক্ষণের জন্য বাইরে এসে যেন স্মারকপত্র গ্রহণ করেন। যদিও সে কার্যালয়ের ভেতর নতুন রেশন কার্ড বিতরণের প্রক্রিয়া নিয়ে পর্যালোচনা বৈঠক করছিলেন মন্ত্রী কৌশিক রায়। জেলা কমিশনার ছিলেন ওই বৈঠকে। পরবর্তীতে ধরনায় যোগদান কারীদের এক প্রতিনিধি দল কার্যালয়ের ভেতরে গিয়ে তুলে দেন স্মারকপত্র।এদিন ধরনা চলাকালীন রাজদীপ গোয়ালা ছাড়াও ছিলেন বাবুল নারায়ণ কানু, ক্ষীরোদ কর্মকার, দুর্গেশ কুর্মি ও রঞ্জিত সাহু প্রমূখ।

Tags: Assam Policebharat malaCha sramik union
Previous Post

জেলাপরিষদের সিইওকে হেনস্তা ! বরপেটার ডিসি রোহন কুমার ঝা’কে শোকজ রাজ্য সরকারের

Next Post

যৌনাচারী পলাতক, অপহরণের দুই সঙ্গীকে কারাবাসের সাজা শোনালো আদালত

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
বচসার  জেরে  অসুস্থ হয়ে পড়লেন শিক্ষিকা , চাঞ্চল্য উধারবন্দে

যৌনাচারী পলাতক, অপহরণের দুই সঙ্গীকে কারাবাসের সাজা শোনালো আদালত

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?