Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

ড্রাগস পাচারে চুরাইবাড়িতে অসম পুলিশ কনস্টেবলকে খুন ট্রাক চালকের

samayikprasanga by samayikprasanga
December 14, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
ড্রাগস পাচারে  চুরাইবাড়িতে অসম পুলিশ কনস্টেবলকে খুন  ট্রাক চালকের

অনলাইন ডেস্ক : শনিবার ভোরে প্রচণ্ড শব্দে ঘুম ভাঙ্গলো দুল্লভছড়া নিভিয়া সড়কের পাশে থাকা ফানাইরবন্দ এলাকার জনগণের। মানুষ ঘর থেকে বের হয়ে দেখেন বারো চাকার একটি লরি পড়ে রয়েছে সড়কের পাশে। অল্প দূরে দূর্ঘটনায় পতিত হয়েছে পুলিশের বলেরো গাড়ি। পুলিশ দৌড়ে গিয়ে পলায়নরত দুজন কে ধরে নিয়ে আসছে। দূর্ঘটনায় অল্প আহত পুলিশ আধিকারিক কে অন্য এক গাড়িতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। নিমিষেই অপর পুলিশ বাহিনী ছুটে এসে পুরো এলাকা কর্ডন অফ করে দেয়। স্থানীয় মানুষ হিন্দি ছায়াছবির দৃশ্যের মতো একের পর এক ঘটনা প্রত্যক্ষ করলেও কোন কিছুই কিন্তু বুঝে উঠতে পরছিলেন না। আসলে

শনিবার কাকভোরে অসম ত্রিপুরা সীমান্তের চুরাইবাড়িতে নাকা চেকিং এর সময়ে অসম পুলিশের এক কনেস্টবল কে পিষ্ট করে পালিয়ে যায় এক ট্রাক চালক। ফলে ট্রাকের চাকায় পিষে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে বাজারিছড়া থানাধীন চুরাইবাড়ি আউটপোষ্টের কনেস্টবল উজ্জ্বল বরার। সতীর্থরা সঙ্গে সঙ্গেই তাঁকে উদ্ধার করলেও শেষ রক্ষা হয়নি। ফলে পুলিশ ময়নাতদন্তের জন্য তাঁর মৃতদেহকে

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শ্রীভূমি অসামরিক চিকিৎসালয়ে প্রেরণ করার পাশাপাশি জেলার সবকটি থানা কে সতর্ক করে দেয়। মৃত কনেস্টবলের বাড়ি যোরহাট জেলায় বলে জানা গেছে। এদিকে ঘটনা সংঘটিত করে টি আর ০১ এ ইউ ১৬৭২ নম্বরের লরিটি পালিয়ে যেতে রাতাবাড়ি এলাকায় প্রবেশ করে। ফলে সঙ্গে সঙ্গেই রাতাবাড়ির ও সি বিমল ছেত্রী পুলিশ বাহিনী নিয়ে ট্রাকটির পিছু ধাওয়া করেন। কিন্তু দুল্লভছড়া নিভিয়া সড়কের ফানাইরবন্দ এলাকায় এসে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনা গ্রস্ত হয়ে সড়কের পাশে পাল্টে যায়। সেই সাথে রাতাবাড়ি থানার গাড়িও দূর্ঘটনায় পতিত হয়। এতে ওসি বিমল ছেত্রীও অল্প আহত হয়েছেন।পরবর্তীতে ঘাতক ট্রাকচালক অভিজিৎ শব্দকর ও সহ চালক গিয়াস উদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয়। চালক অভিজিৎ শব্দকারের বাড়ি ত্রিপুরার পানিসাগর এলাকার কালিবাড়ি গ্রামে ও সহ চালক গিয়াস উদ্দিনের বাড়ি ত্রিপুরার চানপুর এলাকায়। লরিটিতে ব্যবহৃত খালি কার্টন বোঝাই ছিল। পুলিশের ধারনা ছিল কোন অবৈধ সামগ্রী লুকিয়ে পাচার করতে গিয়ে নাকা চেকিং এ পুলিশ কনেস্টবল কে খুন করে পালিয়েছে ট্রাক চালক। এতে শ্রীভূমির অতিরিক্ত পুলিশ সুপার প্রণব জ্যোতি কলিতা সহ পুলিশের অন্আযান্য ধিকারিকরা ও ঘটনা স্থলে উপস্থিত হন। তাঁরা ট্রাকটিতে তল্লাশি চালিয়ে চালকের আসনের নীচে থাকা গোপন চেম্বার থেকে দশটি কৌটা ভর্তি ২০ হাজার ইয়াবা ট্যাবলেট সহ নগদ ১০ হাজার টাকা উদ্ধার করেন। উদ্ধারকৃত মাদকের বাজার মূল্য আনুমানিক ৫ কোটি টাকা বলে জানা গেছে। পুলিশ হত্যাকারী ট্রাক চালক ও সহ চালককে থানায় নিয়ে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।

Tags: anti drugs movementAssam PoliceCM Himanta Bishwa Sharma
Previous Post

যৌনাচারী পলাতক, অপহরণের দুই সঙ্গীকে কারাবাসের সাজা শোনালো আদালত

Next Post

অন্তর্বাসে লুকিয়ে পরীক্ষাকেন্দ্রে মোবাইল , শিলচরে ধৃত সি-টেট পরীক্ষার্থী জেল হাজতে

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
অন্তর্বাসে লুকিয়ে পরীক্ষাকেন্দ্রে মোবাইল , শিলচরে ধৃত সি-টেট পরীক্ষার্থী জেল হাজতে

অন্তর্বাসে লুকিয়ে পরীক্ষাকেন্দ্রে মোবাইল , শিলচরে ধৃত সি-টেট পরীক্ষার্থী জেল হাজতে

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?