Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

অন্তর্বাসে লুকিয়ে পরীক্ষাকেন্দ্রে মোবাইল , শিলচরে ধৃত সি-টেট পরীক্ষার্থী জেল হাজতে

samayikprasanga by samayikprasanga
December 15, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
অন্তর্বাসে লুকিয়ে পরীক্ষাকেন্দ্রে মোবাইল , শিলচরে ধৃত সি-টেট পরীক্ষার্থী জেল হাজতে

অনলাইন ডেস্ক : শিলচরে সেন্ট্রাল টেট পরীক্ষায় মোবাইল নিয়ে নকল করার অভিযোগে গ্রেফতার করা হলো এক পরীক্ষার্থীকে। আলি আহমদ চৌধুরী নামে ওই পরীক্ষার্থী হাইলাকান্দি জেলার ভাটিসাংজুরাইর বাসিন্দা।

পরীক্ষা গ্রহণ করা হয় শনিবার। আলী আহমদ পরীক্ষায় বসেছিলেন শিলচর শহর সংলগ্ন আউলিয়া এলাকার নিউ অক্সফোর্ড হায়ার সেকেন্ডারি স্কুল কেন্দ্রে। জানা গেছে পরীক্ষা কেন্দ্রের ভেতরে ঢুকার পর প্রথমত তিনি মোবাইল লুকিয়ে রেখেছিলেন শৌচালয়ে। এরপর প্রাকৃতিক কর্ম সারার কথা বলে

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

শৌচালয়ে গিয়ে মোবাইল নিয়ে এসে টোকাটুকি করতে গিয়ে ধরা পড়ে যান। শৌচালয়ে গিয়ে তিনি মোবাইল মারফত বাইরের কারো সঙ্গে যোগাযোগ করে উত্তর সংগ্রহ করেছিলেন না, গুগল মারফত উত্তর সংগ্রহ করেছিলেন তা অবশ্য জানা যায়নি। তবে টুকাটুকি করতে গিয়ে ধরা পড়ার পর পরীক্ষা কেন্দ্রের অফিসার ইনচার্জ আলী আহমদকে সমঝে দেন পুলিশের কাছে। তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে এজাহারও।

জানা গেছে পরীক্ষা কেন্দ্রে ঢুকার সময় তল্লাশি সত্বেও আলি আহমদ তল্লাশিতে নিযুক্ত কর্মীদের ফাঁকি দিয়ে অন্তর্বাসে লুকিয়ে মোবাইল ভেতরে নিয়ে গিয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত অসদুপায় অবলম্বনের তার এই চেষ্টা সফল হয়নি।

আলী আহমদকে গ্রেফতারের পর পুলিশ রবিবার আদালতে পেশ করে। আদালতের নির্দেশে তাকে প্রেরণ করা হয়েছে জেল হাজতে।

Tags: Assam Policecm himanta biswa sharmaExam
Previous Post

ড্রাগস পাচারে চুরাইবাড়িতে অসম পুলিশ কনস্টেবলকে খুন ট্রাক চালকের

Next Post

সোমবার থেকে গ্যামন সেতুতে ভারী যানবাহন বন্ধ

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
Next Post
বচসার  জেরে  অসুস্থ হয়ে পড়লেন শিক্ষিকা , চাঞ্চল্য উধারবন্দে

সোমবার থেকে গ্যামন সেতুতে ভারী যানবাহন বন্ধ

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?