Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

ধলাইয়ের ভাগাবাজারে “পাকিস্তান” মন্তব্যের জেরে আটক ব্যবসায়ী

samayikprasanga by samayikprasanga
July 6, 2025
in slider, অসম, বরাক উপত্যকা
0
ধলাইয়ের ভাগাবাজারে “পাকিস্তান” মন্তব্যের জেরে আটক ব্যবসায়ী

অনলাইন ডেস্ক : সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে ধলাইর ভাগাবাজার গ্রাম পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয়ের পর বিজয় উল্লাস সভায় ভাগাবাজারকে পাকিস্তানের সঙ্গে তুলনা করার অভিযোগে ব্যবসায়ী নজরুল ইসলাম লস্করকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল পুলিশ। শনিবার রাত ৮টার দিকে নর্থ হাওয়াইথাং গ্রামের বাড়ি থেকে পুলিশ তাকে তুলে নিয়ে যায়। জিজ্ঞাসাবাদের পর অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনার সূত্রপাত গত ৩০শে জুন, যখন ভাগাবাজার গ্রাম পঞ্চায়েতের সভাপতি ও উপ-সভাপতি পদ বিজেপির দখলে আসে। এই জয়ে ৬ জন গ্রুপ সদস্য বিজেপির মনোনীত প্রার্থীকে সমর্থন করেছিলেন। সেদিন বিকেলে নর্থ হাওয়াইথাং এলাকার একটি ইটভাটায় আয়োজিত বিজয় উল্লাস সভায় বক্তব্য রাখছিলেন ব্যবসায়ী নজরুল ইসলাম। সেখানেই তিনি ৯৯% মুসলিম অধ্যুষিত ভাগাবাজার গ্রাম পঞ্চায়েতকে “পাকিস্তান” বলে সম্বোধন করেন।

নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন যে এই এলাকাটি মুসলিম অধ্যুষিত হওয়ায় বিজেপি সাধারণত এখানে জয়লাভ করতে পারে না, কিন্তু এবার দলীয় কর্মীদের অক্লান্ত পরিশ্রমে ভাগাবাজারের মতো মুসলিম অধ্যুষিত গ্রাম পঞ্চায়েতও বিজেপির দখলে এসেছে। তার এই বক্তব্যের সময় অনেকেই ফেসবুকে লাইভ করছিলেন। সেই লাইভের ১৪ সেকেন্ডের একটি অংশ কেটে সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, যা দ্রুত ভাইরাল হয়ে চাঞ্চল্য সৃষ্টি করে। ধলাই থানার অফিসার ইনচার্জ কুলেন্দ্র হাজুরী ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে নজরুল ইসলামকে আটক করেন। জিজ্ঞাসাবাদের পর ঘটনার প্রকৃত রহস্য উদঘাটিত হয় এবং পরবর্তীতে পুলিশ তাকে ছেড়ে দেয়।

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

Tags: Assam PoliceDholaipakistanzila parishad
Previous Post

পাশবিকতার শিকার দশ বছরের শিশু কন্যাকে উদ্ধার, গ্রেফতার যুবক

Next Post

চান্নিঘাটে জমি বিবাদ: দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত ৭

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
গুয়াহাটিতে ৭৫ বছরের বৃদ্ধা খুন, বাড়ির পেছনে পাথরের নিচে মিলল দেহ

চান্নিঘাটে জমি বিবাদ: দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত ৭

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?