Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

চান্নিঘাটে জমি বিবাদ: দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত ৭

samayikprasanga by samayikprasanga
July 8, 2025
in slider, অসম, বরাক উপত্যকা
0
গুয়াহাটিতে ৭৫ বছরের বৃদ্ধা খুন, বাড়ির পেছনে পাথরের নিচে মিলল দেহ

অনলাইন ডেস্ক : ধলাই থানা এলাকার চান্নিঘাট গ্রাম পঞ্চায়েতের চান্নিঘাট তেমাথা এলাকায় পৈত্রিক সম্পত্তি নিয়ে চলমান বিবাদের জেরে দুই সহোদর ভাইয়ের পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত সাতজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং তিনজন মহিলার আঘাত আশঙ্কাজনক বলে জানা গেছে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, ফয়জুর রহমান লস্কর ও আলতাফ হোসেন লস্কর নামে দুই ভাইয়ের মধ্যে একটি খণ্ড জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিবাদ চলছিল। বিষয়টি নিয়ে থানায় এফআইআর দায়ের এবং বেশ কয়েক দফা গ্রাম্য সালিশ সভাও অনুষ্ঠিত হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি।

সোমবার রাতে পরিস্থিতি চরমে পৌঁছায়। অভিযোগ রয়েছে, ফয়জুর রহমান পক্ষ তার শ্বশুরবাড়ির প্রায় ২০-২৫ জন লোক নিয়ে এসে ছোট ভাই আলতাফ হোসেনের দেওয়া বাঁশের বেড়া তুলে ফেলেন। আলতাফ পক্ষের লোকজন রাতের অন্ধকারে কী ঘটছে তা দেখতে গেলে ফয়জুর রহমান বাহিনী তাদের ওপর অতর্কিতে আক্রমণ চালায়। এই আক্রমণে আলতাফ হোসেন পক্ষের চারজন পুরুষ ও তিনজন মহিলাসহ মোট সাতজন আহত হন। আহতদের মধ্যে রিনা বেগম লস্কর (৬০), বাহারুল ইসলাম লস্কর (২৯), সাহারুল ইসলাম লস্কর (৩৮), শামীম আহমেদ লস্কর (৩০), সাজিনা বেগম লস্কর (৩৫) এবং তাইবুর রহমান লস্করকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রিনা বেগম লস্কর, সাজিনা বেগম লস্কর এবং আরও একজন মহিলার আঘাত গুরুতর বলে জানা গেছে।অন্যদিকে, ফয়জুর রহমান পক্ষেরও দুইজন ব্যক্তি আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে, তবে তাদের নাম জানা যায়নি।উল্লেখ্য, রবিবারও একই জমি নিয়ে দুই পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছিল এবং সে বিষয়ে লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। অভিযোগ রয়েছে, রবিবারের ঘটনায় পুলিশ উপযুক্ত ব্যবস্থা না নেওয়ায় পরদিনই বিবাদের পুনরাবৃত্তি ঘটেছে। ধলাই পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে, এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

Tags: Assam Policedholai newsLand disputeviolence
Previous Post

ধলাইয়ের ভাগাবাজারে “পাকিস্তান” মন্তব্যের জেরে আটক ব্যবসায়ী

Next Post

ধলাইয়ে ১১ দিন ধরে সন্ধানহীন বৃদ্ধ

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
ধলাইয়ে ১১ দিন ধরে সন্ধানহীন বৃদ্ধ

ধলাইয়ে ১১ দিন ধরে সন্ধানহীন বৃদ্ধ

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?