Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

পাশবিকতার শিকার দশ বছরের শিশু কন্যাকে উদ্ধার, গ্রেফতার যুবক

samayikprasanga by samayikprasanga
July 3, 2025
in slider, অসম, বরাক উপত্যকা
0
পাশবিকতার শিকার দশ বছরের শিশু কন্যাকে উদ্ধার, গ্রেফতার যুবক

অনলাইন ডেস্ক : ধলাই থানা এলাকার পালই চা বাগানে এক মর্মান্তিক ও পাশবিক ঘটনার শিকার হয়েছে দশ বছরের এক শিশু কন্যা। গতকাল দুপুর সাড়ে ১১টার দিকে একাকী থাকা শিশুটিকে পাশবিকভাবে আক্রমণ করে গ্রেফতার হয়েছে ২৩ বছর বয়সী যুবক আশারাম কেওট। বর্তমানে শিশুটি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে।ঘটনাটি সংঘটিত হয় পালই চা বাগানের এক বাড়িতে। জানা গেছে, শিশু কন্যাটি মাতৃহারা এবং তার পিতা প্রয়োজনীয় কাজে বাড়ির বাইরে ছিলেন। এ সুযোগে একাকী শিশুটিকে লক্ষ্য করে আশারাম কেওট। সে মোবাইল ফোন চার্জ দেওয়ার বাহানা করে শিশুটির ঘরে প্রবেশ করে। একাকিত্বের সুযোগ নিয়ে পাষণ্ড যুবক শিশুটির উপর পাশবিকভাবে ঝাঁপিয়ে পড়ে।

অসহ্য যন্ত্রণা ও আতঙ্কে শিশুটি চিৎকার করলে পাশের ঘরের এক মহিলা সে আওয়াজ শুনতে পান এবং ঘটনাস্থলে এগিয়ে আসেন। মহিলাকে দেখে পলায়নের চেষ্টা করে আশারাম। তবে মহিলার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে পাষণ্ড যুবকটিকে পাকড়াও করে উত্তম মাধ্যম দিয়ে । পরে তাকে ধলাই থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত শিশুটিকে উদ্ধার করে।

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিশুটিকে প্রথমে ধলাই প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। আঘাত গুরুতর হওয়ায় দ্রুত শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে শিশুটির গোপনাঙ্গ , মারাত্মক জখম হওয়ায় তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। সে মৃত্যুর সাথে লড়াই করছে এবং ক্রিটিকাল কেয়ারে রয়েছে।

এই ন্যাকারজনক ঘটনায় পালই চা বাগানসহ গোটা ধলাই এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ও বিভিন্ন সামাজিক সংগঠন কঠোর প্রতিবাদ জানাচ্ছেন। সকল মহল থেকে দ্রুততম সময়ের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টে আশারাম কেওটের বিচার সম্পন্ন করে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি দেওয়ার জোর দাবি উঠেছে। ধলাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সাথে উল্লেখ করে জানান, অভিযুক্ত আশারাম কেওটকে গ্রেফতার করে হাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে শিশু নির্যাতন ও ধর্ষণের মতো কঠোর আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা দ্রুততার সাথে সম্পন্ন করা হবে বলে তিনি নিশ্চিত করেন। এই নির্মম ঘটনায় সমাজের বিবেকবান সকল মানুষ শোকাহত ও ক্ষুব্ধ। শিশুটির দ্রুত সুস্থতা কামনার পাশাপাশি, অপরাধীর দ্রুত ও কঠোর বিচার এবং এ ধরনের পাশবিক ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন সকলেই।

Tags: Assam PolicepocsoRape
Previous Post

হাইভোল্টেজ লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত নির্মাণ সংস্থার কর্মী

Next Post

ধলাইয়ের ভাগাবাজারে “পাকিস্তান” মন্তব্যের জেরে আটক ব্যবসায়ী

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
ধলাইয়ের ভাগাবাজারে “পাকিস্তান” মন্তব্যের জেরে আটক ব্যবসায়ী

ধলাইয়ের ভাগাবাজারে "পাকিস্তান" মন্তব্যের জেরে আটক ব্যবসায়ী

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?