Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

আদালতে দুবার জামিনের আবেদন, সুজিতদের তবু ধরতে পারছে না পুলিশ

samayikprasanga by samayikprasanga
June 6, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
মরাল পুলিশিং’! কাটিগড়ায় গ্রেফতার ৫

অনলাইন ডেস্ক : শিলচর ন্যাশনাল হাইওয়ে এলাকার রুবি ওয়াইন শপের মালিক সুকান্ত করের ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় এখনও মূল অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। কাছাড় পুলিশের এই ব্যর্থতা নিয়ে বিভিন্ন মহলে চর্চা চলছে। দলবদ্ধ এই হামলার ঘটনায় মূল অভিযুক্ত সুজিত দাস চৌধুরী সহ তার সঙ্গীরা ইতিমধ্যে শিলচর আদালতে জামিনের জন্য দু’দুবার আবেদন করেছেন। এই জামিনের আবেদন ও হলফনামায় স্বাক্ষর করেছেন তারা। অথচ পুলিশ তাদের খুঁজে পাচ্ছে না বলে বার বার একই কথা বলছে। বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিবেকানন্দ রোডে সদ্য গঠিত শান্তি শৃঙ্খলা রক্ষা কমিটি। বুধবার কাছাড়ের পুলিশ সুপারের কাছে এসম্পর্কে একটি স্মারকপত্র ও তুলে দিয়ে কমিটি শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছে।

গত ২৫ মে রাতে প্রাণঘাতী এই হামলার ঘটনা ঘটে ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট সংলগ্ন এলাকায় রুবি ওয়াইন শপের সামনে।দোকানের মালিক সুকান্ত করকে রাস্তায় ফেলে প্রাণঘাতী হামলা চালান কৈবর্ত পরিষদের নেতা সুজিত ও তাঁর সঙ্গীরা। গোটা ঘটনা সিসিটিভি ফুটেজে বন্দি হয়। পুলিশ ইতিমধ্যে সেই ফুটেজ নিয়েছে।পরে অভিযুক্তদের ধরতে অভিযান চালিয়ে তিন অভিযুক্তকে গ্রেফতার করলেও পালিয়ে যান মূল অভিযুক্ত সুজিত। ওই কমিটি প্রশ্ন তুলেছে, তবে কি রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুলিশের চোখে ধুলো দিয়ে গা ঢাকা দিয়ে রয়েছেন সুজিত?

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

ব্যবসায়ী সুকান্ত করের ওপর হামলার ঘটনার পরদিনই সংবাদ মাধ্যমে আত্মপক্ষ সমর্থন করে পাল্টা অভিযোগ করেন সুজিত দাস চৌধুরীরা। তাদের অভিযোগ, এই মদের দোকানের সামনে এক মহিলা যাওয়ার সময় তাঁকে দেখে অশালীন আচরণ করা হয়। সেই খবর পেয়েই তারা মদের দোকানটিতে যান। এনিয়েই সুকান্ত করের সঙ্গে হয় বচসা। সেই সূত্রেই হাতাহাতির ঘটনা ঘটে। অথচ মদের দোকানের সামনে মহিলার সঙ্গে অশালীন আচরণের ঘটনার তদন্ত নেমে তেমন তথ্য ও প্রমাণ পায়নি পুলিশ। সেকথা আগেই সংবাদ মাধ্যমে জানিয়েছেন পুলিশ সুপার। ঘটনার প্রতিবাদে ইতিমধ্যে সরব হয়েছে একাধিক সংগঠন। সমাজের বিশিষ্টজনেরাও মুখ খুলেছেন। ডিজায়ার ফর লাইফ নামের সংগঠন জেলাশাসককে স্মারকপত্র দিয়ে ব্যবসায়ী সুকান্ত করের ওপর হামলাকারীদের শীঘ্রই গ্রেফতারের দাবি জানিয়েছে। পরে বিবেকানন্দ রোডে শতাধিক লোকের উপস্থিতিতে প্রতিবাদী লোকেরা জানান, শিলচরে যারা ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। তাদের বিরুদ্ধে কঠোর হোক পুলিশ। সেদিনের গঠিত কমিটি ব্যবসায়ী সুকান্ত করের ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে এবার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে স্মারকপত্র দিয়েছে। বুধবার এ সম্পর্কে কাছাড়ের পুলিশ সুপারকে আরেকটি স্মারকপত্র দেন স্থানীয়রা।

Tags: Assam Policecachar spsujit das choudhary
Previous Post

জিরিবামে কুকি এলাকায় মণিপুরি ব‍্যবসায়ীর মৃতদেহ উদ্ধার, উত্তেজনা

Next Post

মোহালি থেকে পাঠানো কফসিরাপ বাজেয়াপ্ত শিলচরে, ধৃত তিন

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
Next Post
মরাল পুলিশিং’! কাটিগড়ায় গ্রেফতার ৫

মোহালি থেকে পাঠানো কফসিরাপ বাজেয়াপ্ত শিলচরে, ধৃত তিন

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?