Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

জিরিবামে কুকি এলাকায় মণিপুরি ব‍্যবসায়ীর মৃতদেহ উদ্ধার, উত্তেজনা

samayikprasanga by samayikprasanga
June 6, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
জিরিবামে কুকি এলাকায় মণিপুরি ব‍্যবসায়ীর  মৃতদেহ উদ্ধার, উত্তেজনা

You might also like

বরাকে দুর্গাপূজায় মুখ্যমন্ত্রীর সফর

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

অনলাইন ডেস্ক : মনিপুর রাজ‍্যের গোষ্টী সংঘর্ষ মোটেই থামছে না। প্রায় চারমাস থেকে চলা গোষ্টী সংঘর্ষের পরও মনিপুরের জিরিবাম জেলা অনেকটা শান্ত ছিল। কিন্তু  বৃহস্পতিবার জিরিবামের  ব‍্যবসায়ী এস শরত সিংহের খুনের ঘটনায় পরিস্থিতি একেবারে বিগড়ে গেছে।টানটান উত্তেজনা বিরাজ করছে প্রতিবেশী মনিপুর রাজ‍্যের জিরিবাম জেলায়। ঘটনার বিবরণে জানা যায় জিরিবাম গুলালতলের প্রতিষ্টিত ব‍্যবসায়ী এস শরত কুমার সিংহ, বয়স ৫৯ বছর, তিনি  বৃহস্পতিবার বিকেলে নিজের স্ত্রী ও এক পুত্রকে নিয়ে নিজের রাবার বাগান দেখতে উচারতল গিয়েছিলেন । সেখানে গিয়ে বাগান গুলো দেখে স্ত্রী এবং পুত্রকে বলেন তোমরা বাড়িতে চলে যাও আমি কিছুক্ষণ পর ফিরে আসব। কিন্তু সন্ধ্যা হয়ে যায় শরত কুমার সিংহ বাড়ি ফিরে যাননি। শুরু হয় খোজখবর। অনেক খোজাখুজির পর একেবারে অপ্রত্যাশিত ভাবে রাবার বাগান থেকে কিছুটা দূরে ফাইজল পুন্জির পাশের জঙ্গলে গলাকাটা অবস্থায় শরত কুমার সিংহের মৃতদেহ পাওয়া যায়।তখন রাত প্রায় সাড়ে আটটা। খবর পেয়ে জিরিবাম থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। মৃতদেহ উদ্ধার করা স্হানের পাশেই কুকি সম্প্রদায়ের মানুষের বসতি রয়েছে। ধারণা করা হচ্ছে কুকি সম্প্রদায়ের মানুষ রাবার বাগান থেকে শরত কুমার সিংহকে তুলে নিয়ে খুন করেছে। এই ঘটনা নিয়ে জিরিবাম জেলায় উত্তেজনাকর পরিস্তিতির সৃষ্টি হয়েছে। উত্তেজনার মধ্যে কুকি সম্প্রদায়ের লোকজন ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন বলে খবর পাওয়া যায়। জিরিবামের উচারতলে পাইতে বসতি এলাকায় অগ্নিসংযোগ করা হয়েছে। দাউদাউ করে ঘরবাড়ি পুড়ছে। হঠাৎ করে শরত কুমার সিংহের খুনের ঘটনায় অগ্নিগর্ভ হয়ে উঠেছে জিরিবাম জেলা। বিশাল পুলিশ বাহিনী পরিস্তিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা যায়।

Tags: jiribam districtKuki Vs Manipuri clashmanipur police
Previous Post

সাত সকালে সদরঘাট সেতুতে দুর্ঘটনা, কন্টেনারের চাকায় পিষ্ট রংপুরের সব্জিবিক্রেতা

Next Post

আদালতে দুবার জামিনের আবেদন, সুজিতদের তবু ধরতে পারছে না পুলিশ

Related Posts

বরাকে দুর্গাপূজায় মুখ্যমন্ত্রীর সফর
slider

বরাকে দুর্গাপূজায় মুখ্যমন্ত্রীর সফর

by samayikprasanga
October 19, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
Next Post
মরাল পুলিশিং’! কাটিগড়ায় গ্রেফতার ৫

আদালতে দুবার জামিনের আবেদন, সুজিতদের তবু ধরতে পারছে না পুলিশ

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?