Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

মোহালি থেকে পাঠানো কফসিরাপ বাজেয়াপ্ত শিলচরে, ধৃত তিন

samayikprasanga by samayikprasanga
June 7, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
মরাল পুলিশিং’! কাটিগড়ায় গ্রেফতার ৫

অনলাইন ডেস্ক : শিলচর জানিগঞ্জ এলাকায় পুলিশ বাজেয়াপ্ত করল ১০০০ বোতল কফ সিরাপ। সঙ্গে গ্রেফতার করা হয়েছে তিনজনকে। ধৃত তিনজন করিমগঞ্জ জেলার পাথারকান্দি থানা এলাকার বারইগ্রাম কাঁঠালগুলের বিজয় কুমার নাথ ও উত্তম নমঃশূদ্র এবং বারইগ্রাম কাশিমপুর (বাদেজমা)এর রশিদ আহমদ।

শুক্রবার বিকেলে ওই তিনজন একটি মারুতি সুইফট গাড়িতে করে কফসিরাপ নিয়ে যাওয়ার সময় গোপন সূত্রের খবরের ভিত্তিতে তাদের পাকড়াও করে শিলচর পুলিশ। পুলিশের এক সূত্র জানান, প্রাথমিকভাবে যে তথ্য পাওয়া গেছে সে অনুযায়ী কফ সিরাপ পাঠানো হয়েছে চন্ডিগড়ের মোহালির এক কোম্পানি থেকে। কুরিয়ার সংস্থার মারফত বারইগ্রামের এক ফার্মাসির নামে পাঠানো হয়েছিল এসব কফ সিরাপ। রিতিকা ফার্মা নামে বার‌ইগ্রামের ওই ফার্মাসির মালিক বিজয় কুমার নাথ। এদিন বিজয়, উত্তম ও রশিদ সহ শিলচরে এসে কুরিয়ার সংস্থা থেকে কফসিরাপ সমঝে নিয়ে যাচ্ছিলেন। তখনই তাদের পাকড়াও করা হয়।

You might also like

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

পুলিশের সূত্রটি জানান, কুরিয়ার সংস্থার মারফত মোহালি থেকে কফসিরাপ পাঠানো হলেও কেন সেসব করিমগঞ্জে পাঠানো হয়নি বর্তমানে অন্যান্য বিষয়ের সঙ্গে তাও খতিয়ে দেখা হচ্ছে। বারইগ্রামের বিজয় কুমার নাথের ফার্মাসির নামে কফ সিরাপ করিমগঞ্জে পাঠানোই ছিল সুবিধাজনক। বিজয়দের পাশাপাশি মোহলির যে কোম্পানি থেকে কফ সিরাপ পাঠানো হয়েছে, সেই কোম্পানিকেও তদন্তের আওতায় আনা হতে পারে বলে জানিয়েছেন পুলিশের সূত্রটি।

এদিকে অন্য এক বিশেষ সূত্রের খবর অনুযায়ী, খুব সম্ভবত বারইগ্রামে নিয়ে এসব কফ সিরাপ ত্রিপুরা হয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্য ছিল। কারন বাংলাদেশে কফসিরাপ নেশার জন্য ব্যবহৃত হয় ব্যাপকহারে। আর এই ব্যবসায় পাচারকারীদের লাভ থাকে মাত্রাতিরিক্ত। বাংলাদেশে কফ সিরাপ পাচার চক্র সম্পর্কে তথ্য বের করতে বর্তমানে বিজয়দের জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।

 

 

Tags: anti drugs movementAssam PoliceCM Himanta Bishwa Sharma
Previous Post

আদালতে দুবার জামিনের আবেদন, সুজিতদের তবু ধরতে পারছে না পুলিশ

Next Post

সুজিতকে গ্রেফতারে ২৪ ঘন্টা সময় দিল শান্তি সমিতি

Related Posts

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর
slider

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

by samayikprasanga
April 30, 2026
শিলচরে  অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী
slider

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

by samayikprasanga
April 30, 2026
“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ
slider

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

by samayikprasanga
April 30, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

by samayikprasanga
April 30, 2026
Next Post
সুজিতকে গ্রেফতারে ২৪ ঘন্টা সময় দিল শান্তি সমিতি

সুজিতকে গ্রেফতারে ২৪ ঘন্টা সময় দিল শান্তি সমিতি

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?