Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

শিলচরে নগ্ন ছবি উঠিয়ে ব্ল্যাকমেল করে গৃহবধূকে লাগাতার ধর্ষণ , ধৃত যুবক

samayikprasanga by samayikprasanga
November 16, 2025
in slider, অসম, বরাক উপত্যকা
0
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই

অনলাইন ডেস্ক : গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হলো শিলচর কনকপুর দ্বিতীয় খন্ডের বাসিন্দা রজত দাস ওরফে মান্না (২৪) নামে এক যুবককে।

রজত ওই এলাকারই বাসিন্দা গৃহবধূকে ব্ল্যাকমেল করে দিনের পর দিন ধর্ষণ করে আসছিল বলে অভিযোগ। গৃহবধূর অভিযোগ অনুযায়ী বেশ কিছুদিন ধরেই রজতের তার উপর কুনজর ছিল। একদিন সুযোগ পেয়ে তার উপর বলপূর্বক চরিতার্থ করে পাশবিক বাসনা। তবে সে পাশবিক বাসনা চরিতার্থ করার মধ্যেই নিজের কুকর্ম সীমাবদ্ধ রাখেনি। গৃহবধৃর নগ্ন ছবি নিজের মোবাইলে রেকর্ডিং করে নেয়। এই ঘটনার দিন কয়েক পর সে ফের পাশবিক বাসনা চরিতার্থ করতে গেলে স্বাভাবিকভাবেই আপত্তি জানান গৃহবধূ। যদিও সে মোবাইলে রেকর্ড করা নগ্ন ছবি দেখিয়ে গৃহবধূকে বাধ্য করে তার যৌন চাহিদা পূরণ করতে।

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

দীর্ঘদিন ধরে এভাবে রজতের যৌন নিষ্পেষনের শিকার হয়ে গৃহবধূ এবার সাহস করে এগিয়ে এসেছেন পুলিশকে অভিযোগ জানাতে।এনিয়ে থানায় এজাহার দায়ের করার পর এর ভিত্তিতে মামলা নথিভুক্ত করে শনিবার পুলিশ গ্রেফতার করে রজতকে। গ্রেফতারের পর রবিবার তাকে আদালতে পেশ করা হয়। আদালতের অনুমতিতে তাকে জিজ্ঞাসাবাদ করতে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে।

রজতের ঘনিষ্ঠ সূত্রে দাবি করা হয়েছে, গৃহবধূর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। সূত্রটির বয়ান অনুযায়ী, ওই গৃহবধূর পরিবারের লোকেদের সঙ্গে বেশ কিছুদিন ধরে রজতের পরিচয় রয়েছে।তাদের সম্পর্কও বেশ ঘনিষ্ঠ। কিছুদিন ধরে এক বিশেষ কারণে দুপক্ষের মধ্যে সম্পর্ক বিষিয়ে উঠে। তাই এভাবে মিথ্যা অভিযোগ এনে রজতকে ফাসিয়ে দেওয়া হয়েছে।

Tags: Assam PoliceRape
Previous Post

ফুলবাড়ীতে বিবাদমান জমির ধান কাটা নিয়ে দুপক্ষের মারপিট, আহত ৭

Next Post

দুর্নীতির বাদশা ! ঘুষ নিতে গিয়ে ধৃত উধারবন্দের বিইইও মাধব সাহা

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
দুর্নীতির বাদশা ! ঘুষ নিতে গিয়ে ধৃত উধারবন্দের বিইইও মাধব সাহা

দুর্নীতির বাদশা ! ঘুষ নিতে গিয়ে ধৃত উধারবন্দের বিইইও মাধব সাহা

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?