Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

ফুলবাড়ীতে বিবাদমান জমির ধান কাটা নিয়ে দুপক্ষের মারপিট, আহত ৭

samayikprasanga by samayikprasanga
November 16, 2025
in অসম, বরাক উপত্যকা
0
ফুলবাড়ীতে বিবাদমান জমির ধান কাটা নিয়ে দুপক্ষের মারপিট, আহত ৭

অনলাইন ডেস্ক : বিবাদমান জমির ধান কাটা নিয়ে দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হলো ফুলবাড়ি এলাকা। এই ঘটনায় তিন মহিলা সহ মোট সাতজন গুরুতরভাবে আহত হয়েছেন। তিনজনের অবস্থা আশংকাজনক থাকায় শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি আজ সকাল আনুমানিক ১০টার দিকে কাটিগড়ার নিজ ফুলবাড়ী দ্বিতীয় খণ্ড গ্রামে সংঘটিত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় সিরাজ উদ্দিন বড়ভুইয়া ও প্রতিবেশী আলতাফ হোসেন বড়ভুইয়ার মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এবং বিষয়টি আদালতেও বিচারাধীন। বিবদমান ঐ জমিতে সিরাজ উদ্দিন ধান চাষ করেছিলেন। আজ সকালে আলতাফ হোসেন তাঁর দলবল নিয়ে ওই জমির ধান কাটতে শুরু করলে সিরাজ উদ্দিনরা বাধা দেন। এ সময় আলতাফ হোসেন, জয়নুল আহমেদ, নুর আহমদসহ অপর পক্ষের লোকজন সিরাজ উদ্দিন ও তাঁর পরিবার-পরিজনের উপর হামলা চালায়। এই ঘটনায় কমেও সাতজন আহত হয়েছেন বলে সুত্রে জানা গেছে। আহতদের মধ্যে সিরাজ উদ্দিন বড়ভূইয়া, মুজিবুল আলম লস্কর ও আলিম উদ্দিন মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। কাটিগড়া মডেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অন্যদিকে আঘাতপ্রাপ্ত বেলারুন নেছেয়া, রৈতুন নেছা এবং ছালেহ আহমেদ লস্করের আঘাত তুলনামূলক কম হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাঁদেরকে ছেড়ে দেওয়া হয়। ঘটনার পর সিরাজ উদ্দিন কাটিগড়া থানায় গিয়ে পুরো ঘটনার বিবরণ দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত সিরাজ উদ্দিনের স্ত্রী রৈতুন নেছা বড়ভূইয়া প্রতিবেশী আলতাফ হোসেন বড়ভুইয়া সহ মোট ১৫ জনকে অভিযুক্ত করে কাটিগড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করার কোনো খবর পাওয়া যায় নি ।

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

Tags: Assam PolicefightingLand dispute
Previous Post

শিলচরে পার্টিতে হোটেলে ডেকে নিয়ে রাতভর বান্ধবীর উপর যৌনাচার,ধৃত তিন যুবক

Next Post

শিলচরে নগ্ন ছবি উঠিয়ে ব্ল্যাকমেল করে গৃহবধূকে লাগাতার ধর্ষণ , ধৃত যুবক

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই

শিলচরে নগ্ন ছবি উঠিয়ে ব্ল্যাকমেল করে গৃহবধূকে লাগাতার ধর্ষণ , ধৃত যুবক

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?