Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

স্টেশন থেকে বাড়ি ফেরা হল না, দুর্ঘটনায় মৃত পিতা – পুত্র

samayikprasanga by samayikprasanga
October 31, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
স্টেশন থেকে বাড়ি ফেরা হল না, দুর্ঘটনায় মৃত পিতা – পুত্র

অনলাইন ডেস্ক : আত্মীয়দের ট্রেনে উঠিয়ে দিয়ে আর বাড়ি ফেরা হল না বাবা ছেলের। শিলচর – আইজল জাতীয় সড়কের উত্তর কৃষ্ণপুরে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন সোনাইর নগদীগ্রামের বাসিন্দা কুঞ্জমনি সিনহা এবং তাঁর ছেলে প্রবীণ সিনহা। এক গ্যাস সিলিন্ডারবাহী বাহনের সঙ্গে তাঁদের অটোর সংঘর্ষ ঘটে।

সিলিন্ডার থেকে উদ্ধার অবৈধ মদ।

জানা যায়, শিলচর রেলস্টেশন থেকে কুঞ্জমণি সিংহ ও তার ছেলে প্রবীণ সিংহ অটো করে ঘরে ফেরার সময় উত্তর কৃষ্ণপুরে মিজোরাম দিক থেকে আসা একটি এলপিজি সিলিন্ডার বোঝাই লরির সঙ্গে তাদের অটোর মুখোমুখি হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুজনেই। এ মর্মান্তিক ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির মোকাবিলা করে মৃতদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।এদিকে ঘাতক এলপিজি সিলিন্ডার বোঝাই লরির মধ্যে বেশ কয়েকটি সিলিন্ডারের নিচের অংশ কাটা অবস্থায় পাওয়া যায়। এছাড়াও একটি সিলিন্ডারের মধ্যে কয়েকটি মদের বোতল রয়েছে। এতে বোঝা যায় লরিটি গ্যাস সিলিন্ডারের সরবরাহের পাশাপাশি অবৈধ ব্যবসায় জড়িত ছিল।

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

Tags: assam mizoram highwayAssam Police
Previous Post

অন্ধ্রে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ১৪, বিঘ্নিত রেল পরিষেবা

Next Post

মিজোরাম সীমান্তের গভীর জঙ্গল থেকে উদ্ধার ৫০০ বস্তা বাৰ্মিজ সুপারি

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
Next Post
মিজোরাম সীমান্তের গভীর জঙ্গল থেকে উদ্ধার ৫০০ বস্তা বাৰ্মিজ সুপারি

মিজোরাম সীমান্তের গভীর জঙ্গল থেকে উদ্ধার ৫০০ বস্তা বাৰ্মিজ সুপারি

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?