Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

মিজোরাম সীমান্তের গভীর জঙ্গল থেকে উদ্ধার ৫০০ বস্তা বাৰ্মিজ সুপারি

samayikprasanga by samayikprasanga
November 1, 2023
in slider, অসম
0
মিজোরাম সীমান্তের গভীর জঙ্গল থেকে উদ্ধার ৫০০ বস্তা বাৰ্মিজ সুপারি

অনলাইন ডেস্ক : লরি বা যাত্রীবাহী গাড়ি নয়। এবার পুলিশের চোখে ধুলো দিয়ে বার্মিজ সুপারি পাচারে নতুন কৌশল অবলম্বন করেছে পাচারকারীরা। তবে এতেও সাফল্য লাভ করতে পারেনি সুপারি সিন্ডিকেটের দল। বার্মিজ সুপারির বিরুদ্ধে অভিযানে নেমে কাছাড় পুলিশই আবার সাফল্য লাভ করেছে। মিজোরাম থেকে ইঞ্জিনচালিত নৌকা দিয়ে দক্ষিণ অসমের বরাক উপত্যকার কাছাড় জেলার অন্তৰ্গত অসম-মিজোরাম সীমান্তবৰ্তী জোড়খালের গভীর জঙ্গল থেকে পুলিশ বাজেয়াপ্ত করেছে ৫০০ বস্তা বাৰ্মিজ সুপারি। পাশাপাশি বাজেয়াপ্ত করেছে ইঞ্জিন চালিত নৌকা। তবে এই অভিযানে কোনও পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি পুলিশের।

কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো বলেছেন, এ ঘটনায় কোনও অবস্থায় রেহাই পাবে না পাচারকারীরা। সূত্র ধরে পুলিশের তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে। আগামী দু-একদিনের মধ্যেই পুলিশ সাফল্য লাভ করবে। পুলিশের এক সূত্রে জানা গেছে, সোনাই নদী ধরে পাচারের খবর পেয়ে গতকাল মঙ্গলবার রাতে অভিযানে নামেন খোদ পুলিশ সুপার মাহাতো। এর পর পুলিশের অভিযানে সোনাই নদীর উজানে অসম-মিজোরাম সীমান্তের জোড়খালের গভীর জঙ্গল থেকে প্রায় ৫০০ বস্তা বার্মিজ সুপারি উদ্ধার হয়।

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

সূত্র জানিয়েছে, মিজোরামের ভাইরেংটিতে থেকে বার্মিজ সুপারি লরিতে বোঝাই করে ওই রাজ্যের সাইপাই, সাইপুম, তুইরেল হয়ে অসমে প্রবেশের পর লুকিয়ে রাখা হয় অসম-মিজোরাম সীমান্তের গভীর জঙ্গলে। সেখান থেকে ইঞ্জিনচালিত নৌকায় পাচারের চেষ্টায় নিয়ে আসা হয় সোনাই উজানে। পুলিশের তদন্তকারী দলের অভিযানে ওই ইঞ্জিন চালিত নৌকা বাজেয়াপ্ত করা হয়।

Tags: burmeez nutCachar PoliceMizoram BorderSmuggling
Previous Post

স্টেশন থেকে বাড়ি ফেরা হল না, দুর্ঘটনায় মৃত পিতা – পুত্র

Next Post

জিরিঘাটে মোটরবোটে অবৈধ চেরাই কাঠ পাচার

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
জিরিঘাটে মোটরবোটে অবৈধ চেরাই কাঠ পাচার

জিরিঘাটে মোটরবোটে অবৈধ চেরাই কাঠ পাচার

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?