Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

সাজাপ্রাপ্ত এনসিপি সাংসদ লোকসভা থেকে বরখাস্ত

উপনির্বাচনের পথে লক্ষদ্বীপ

samayikprasanga by samayikprasanga
January 14, 2023
in slider, জাতীয়
0
সাজাপ্রাপ্ত এনসিপি সাংসদ লোকসভা থেকে বরখাস্ত

You might also like

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

অনলাইন ডেস্ক : আত্মীয়কে খুনের চেষ্টার অপরাধে নিম্ন আদালত ১০ বছরের জেলের সাজা ঘোষণা করায় লক্ষদ্বীপের এনসিপি সাংসদ মহম্মদ ফয়জলকে লোকসভা থেকে বরখাস্ত করা হল। লোকসভা সচিবালয়ের তরফে জানানো হয়েছে ভারতীয় সংবিধানের ১০২(১)ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-র ৮ নম্বর ধারা অনুযায়ী, এই পদক্ষেপ করা হয়েছে। লোকসভা ভোটের এখনও এক বছরের বেশি সময় বাকি। ফলে কেন্দ্রশাসিত অঞ্চলে উপনির্বাচনের সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী দু’বছর বা তার বেশি মেয়াদের জেলের সাজা হলে সাংসদ-বিধায়কদের পদ খারিজ হয়। প্রসঙ্গত, সম্প্রতি ঘৃণাভাষণের মামলায় জেলের সাজাপ্রাপ্ত উত্তরপ্রদেশের সমাজবাদী বিধায়ক আজম খান পদ হারান। ডিসেম্বরে সেই আসনে উপনির্বাচনে জেতে বিজেপি। প্রসঙ্গত, ২০০৯ সালের ওই খুনের চেষ্টার মামলায় চলতি সপ্তাহে ফয়জলের সাজা ঘোষণা করে লক্ষদ্বীপের রাজধানী কভরাত্তির দায়রা আদালত। তাঁর তিন সঙ্গীরও একই সঙ্গে সাজা ঘোষণা হয়েছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, এই রায়ের বিরুদ্ধে কেরল হাই কোর্টে যেতে পারেন এনসিপি সাংসদ। কারণ কেন্দ্রশাসিত অঞ্চল লক্ষদ্বীপ বিচারবিভাগীয় ক্ষেত্রে কেরল হাই কোর্টের অধীনে।

Tags: Lakhsadwipmp
Previous Post

মেথি শাকের উপকারিতা

Next Post

দু’সপ্তাহে দু’বার কোভিড আক্রান্ত ললিত মোদি

Related Posts

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী
slider

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

by samayikprasanga
April 15, 2026
মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান
slider

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

by samayikprasanga
April 15, 2026
ভিক্ষাজিবীর ভেক ধরে  মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা
slider

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

by samayikprasanga
March 31, 2026
নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস
slider

নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস

by samayikprasanga
March 21, 2026
কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা
slider

কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা

by samayikprasanga
March 21, 2026
Next Post
দু’সপ্তাহে দু’বার কোভিড আক্রান্ত ললিত মোদি

দু’সপ্তাহে দু’বার কোভিড আক্রান্ত ললিত মোদি

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?