Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যাল করছে ক্লাব ইচ্ছেডানা

আসছেন আবির, স্বস্তিকা সহ একঝাঁক তারকা

samayikprasanga by samayikprasanga
February 20, 2023
in slider, অসম, বরাক উপত্যকা, বিনোদন
0
সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যাল করছে ক্লাব ইচ্ছেডানা

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

অনলাইন ডেস্ক : আবির চ্যাটার্জী, স্বস্তিকা মুখার্জি সহ টলিউডের রুপোলি পর্দার  একঝাঁক তারকা। সঙ্গে সংযোজন অসমীয়া চলচ্চিত্রের চেনা মুখ নিশিতা গোস্বামী। বসন্তের আবহে শিলচরের জন্য ‘বিগ বোনাস ‘ নিয়ে হাজির ক্লাব ইচ্ছেডানা। আদ্যা মা প্রোডাকশনকে নিয়ে মার্চে ইচ্ছেডানার পক্ষ থেকে আয়োজিত হবে সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যাল। শিলচর বঙ্গ ভবনে সেলুলোয়েড স্ক্রিনে আগামী ২৫-২৬ মার্চ দেখা যাবে এইসব ভালো ছবির উৎসব। সোমবার এক সাংবাদিক সম্মেলনে এই তথ্যগুলি জানান ক্লাব ইচ্ছেডানা এবং আদ্যা মা প্রোডাকশনের সদস্যরা।

            ২৫-২৬ মার্চ, দুদিনে সাতটি ফিচার ফিল্ম সহ বেশ কয়েকটি তথ্যচিত্রও দেখানো হবে। ফিচার ফিল্মের তালিকায় রয়েছে মিঠুন চক্রবর্তী, দেব অভিনীত প্রজাপতি সহ মায়াকুমারী, আবার বছর কুড়ি পরে, ঋষ, কাদম্বরী আজও -র মত ক্রিটিকসদের বাহবা কুড়ানো বাংলা ছবিগুলি। বাংলার পাশাপাশি একটি ফিচার এবং একটি অসমীয়া ডকুমেন্টারি ছবিও দেখানো হবে এই সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যাল। এই উৎসবকে অন্য মাত্রায় নিয়ে যেতে কলকাতা এবং গুয়াহাটি থেকে আসছেন আবির চ্যাটার্জি, স্বস্তিকা মুখার্জি, পরিচালক অরিন্দম শীল, সৌরভ দাস, অঙ্কিতা চক্রবর্তী, ইন্দ্রজিৎ মজুমদার, নিশিতা গোস্বামীর মত তারকারা। ২৫ মার্চ দুপুর একটায় ফিল্ম ফেস্টিভ্যালের সূচনা হবে। আপাতত দিনে সাতটি ফিচার এবং পাঁচটি শর্ট ফিল্ম দেখানোর পরিকল্পনা রয়েছে আয়োজকদের। ফিল্ম ফেস্টিভ্যালের শেষদিনে হবে রেড কার্পেট শো। সেইসঙ্গে অংশ নেওয়া ছবিগুলি থেকে সেরাদের বাছাই করে পুরস্কৃতও করা হবে। এই বিষয়ে কথা বলতে গিয়ে ক্লাব ইচ্ছেডানার শর্মিষ্ঠা দেব  বলেন,  বরাক উপত্যকার সঙ্গে দেশের বৃহত্তর সিনেমা জগতের পরিচয় আরও দৃঢ় করতে তার এই উদ্যোগ। সিনেমার সঙ্গে তারা আয়োজন করছেন ফ্যাশন শো এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। তিনি বলেন, ‘টলিউডের প্রথম সারির অভিনেতা আবির চ্যাটার্জী, স্বস্তিকা মুখার্জী, অরিন্দম শীল, অঙ্কিতা চক্রবর্তী, সৌরভ দাস, ইন্দ্রনীল মজুমদার এবং অসমীয়া চলচ্চিত্র ইন্ডাস্ট্রি থেকে নিশিতা গোস্বামী সহ অনেকেই কথা দিয়েছেন অনুষ্ঠানে আসবেন। কয়েকটি অসমীয়া ডকুমেন্টারি দেখানোর কথাও রয়েছে আমাদের। সব মিলিয়ে চলচ্চিত্রের একটা উৎসব বরাক উপত্যকায় আয়োজিত হতে চলেছে যা এই অঞ্চলের চলচ্চিত্র নির্মাণের চিত্র অনেকটাই পাল্টে দেবে। ঋত্বিজ এবং বীক্ষণের মত আয়োজকরা বহুদিন ধরে এই উপত্যকায় ফিল্ম ফেস্টিভ্যাল করছেন এবং তার প্রভাব পড়েছে সমাজে। আমরা প্রথমবারের মতো প্রতিযোগিতামূলক চলচ্চিত্র উৎসব করছি এবং বহু অভিনেতা, অভিনেত্রী, ডিরেক্টর এতে যোগ দিচ্ছেন।’
           সেরাদের বাছাই করার জন্য দুজন জুরি থাকবেন বলে জানান আয়োজকরা। এরমধ্যে একজন শিলচরের বলেও জানিয়েছে তারা।ভালোমানের স্থানীয় কোনো তথ্যচিত্র থাকলে এই ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে বলে জানান শর্মিষ্ঠা।  সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন আদ্যা মা প্রোডাকশনের হিরকজ্যোতি পাল, প্রেম শুক্লা, মানসী নন্দী, অর্জুন পাল, অলকা দেব প্রমুখ।
Tags: abir chaterjeeBengali film industryclub icchedanaCM Himanta Bishwa Sharmadevmovie projapotiswastika mukherjee
Previous Post

দর্মি পঞ্চবটীতে সড়ক দুর্ঘটনায় আহত মা-পুত্র

Next Post

লালছড়ায় বাইক দুর্ঘটনায় আহত তৃতীয় ব্যক্তিরও মৃত্যু

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
Next Post
লালছড়ায় বাইক দুর্ঘটনায় আহত তৃতীয় ব্যক্তিরও মৃত্যু

লালছড়ায় বাইক দুর্ঘটনায় আহত তৃতীয় ব্যক্তিরও মৃত্যু

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?