Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

দর্মি পঞ্চবটীতে সড়ক দুর্ঘটনায় আহত মা-পুত্র

samayikprasanga by samayikprasanga
February 20, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
দর্মি পঞ্চবটীতে সড়ক দুর্ঘটনায় আহত মা-পুত্র

You might also like

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

অনলাইন ডেস্ক : কাবুগঞ্জ – আমড়াঘাট পূর্ত সড়কে সোমবার সকালে এক ভয়ঙ্কর সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মা ও পুত্র। পথ দূর্ঘটনাটি সকাল সাড়ে নয়টা নাগাদ পালংঘাট পুলিশ ফাঁড়ি এলাকার দর্মিবাজার সংলগ্ন পঞ্চবটীতে। আহত মা ও পুত্র দুজনের নাম যথাক্রমে সাবিয়া বেগম লস্কর (৬২) ও আয়ুবুর রহমান লস্কর (২৯)। বাড়ি কচুদরম থানা এলাকার পূর্ব ধলাইর কালাখাল গ্রামে। ষাটোর্ধ্ব সাবিয়া বেগম লস্করের অবস্থা গুরুতর বলে প্রাপ্ত খবরে জানা গেছে। পালংঘাট পুলিশের উপস্থিতিতে আহত দুজনকে  দ্রুত চিকিৎসার জন্য শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাপ্ত খবরে জানা গেছে বাইকে মা সাফিয়া বেগম লস্করকে নিয়ে আয়ুবুর রহমান লস্কর শিলচর অভিমুখে যাওয়ার সময় দর্মিবাজার সংলগ্ন পঞ্চবটীতে এসে দূর্ঘটনার কবলে পড়েন মা ও পুত্র। সড়কের পাশে রাখা স্তূপাকিত পাথরের উপর বাইকের চাকা উঠে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাইকটি সোজা গিয়ে ধাক্কা মারে রাস্তার পাশেই রাখা আয়রনের  বৈদ্যুতিক খুঁটির উপর। প্রবল জোরে ধাক্কার ফলে মা ও ছেলে দুজন দুইদিকে ছিটকে পড়েন। স্থানীয় নাগরিক জানিয়েছেন, মনিয়ারখালে ৩৩কেভি বিদ্যুৎ সাব স্টেশন নির্মাণ কাজের জন্য সড়কের পাশ দিয়ে বড় বড় আয়রণের খুঁটি পোঁতার কাজ চলছে গত কিছুদিন ধরে। বৈদ্যুতিক খুঁটি পোঁতার কাজের জন্য সড়কের পাশে ৩০/৪০ মিটার পর পর স্তূপাকার করে রাখা হয়েছে পাথর। সেই সাথে রাখা হয়েছে আয়রন খুঁটি ও। স্থানীয় নাগরিকদের অভিযোগ এই জিনিষগুলো সড়কের পাশে এভাবে রাখা না হলে হয়তো এই দুর্ঘটনাটি ঘটতো না।

Tags: Assam PoliceCachar PoliceRoad Accident
Previous Post

কাছাড়ে হজের আবেদন জমা প্রক্রিয়া চলছে সুষ্ঠুভাবে

Next Post

সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যাল করছে ক্লাব ইচ্ছেডানা

Related Posts

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী
slider

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

by samayikprasanga
April 15, 2026
মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান
slider

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

by samayikprasanga
April 15, 2026
ভিক্ষাজিবীর ভেক ধরে  মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা
slider

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

by samayikprasanga
March 31, 2026
নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস
slider

নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস

by samayikprasanga
March 21, 2026
কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা
slider

কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা

by samayikprasanga
March 21, 2026
Next Post
সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যাল করছে ক্লাব ইচ্ছেডানা

সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যাল করছে ক্লাব ইচ্ছেডানা

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?