Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

শিলডুবিতে খাল থেকে উদ্ধার নিখোঁজ যুবকের মৃতদেহ, পরিজনদের সন্দেহ খুন

samayikprasanga by samayikprasanga
November 6, 2025
in slider, অসম, বরাক উপত্যকা
0
শিলডুবিতে খাল থেকে উদ্ধার নিখোঁজ যুবকের মৃতদেহ, পরিজনদের সন্দেহ খুন

Oplus_131072

অনলাইন ডেস্ক : শিলডুবি প্রথম খন্ডে খাল থেকে উদ্ধার হল নিখোঁজ যুবকের মৃতদেহ।দুর্গাচরণ গোয়ালা (৪১) নামে এই যুবকের মৃত্যুকে ঘিরে দানা বেঁধে উঠেছে রহস্য।তার পরিজনদের সন্দেহ,দুর্গাচরণকে খুন করে মৃতদেহ ফেলে দেওয়া হয়েছে খালে।

দুর্গাচরণ ছিলেন শিলডুবি প্রথম খন্ডেরই বাসিন্দা।বৃহস্পতিবার বাড়ি থেকে কিছুটা দূরে একটি খালে তার মৃতদেহের সন্ধান মেলে। পরিজনরা জানিয়েছেন, গত মঙ্গলবার সকালের দিকে দুর্গাচরণ বাড়ি থেকে গরু চরাতে বেরিয়েছিলেন। তার বাড়ির পেছনদিকে রয়েছে একটি ফিশারী।দুর্গাচরণ বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষন পর যারা ওই ফিশারী রক্ষণাবেক্ষণ করেন তাদের মধ্যে ৭-৮ জন দৌড়ে তাদের বাড়িতে আসেন। আগন্তুকদের হাতে ছিল দুর্গাচরণের গামছা। তারা

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

দুর্গাচরনের বাবার কাছে অভিযোগ করেন দুর্গাচরণের নামে। তাদের অভিযোগ দুর্গাচরণ লুকিয়ে তাদের ফিশারীতে মাছ ধরছিলেন। ব্যাপারটা দেখতে পেয়ে তারা তাকে ধরতে যান। কিন্তু দুর্গাচরণ পালিয়ে যেতে সক্ষম হন।তবে এরই মধ্যে তাদের হাতে এসে যায় তার গামছা।

এভাবে নালিশ জানিয়ে আগন্তুকরা ফিরে যান। এরপর সেদিন আর দুর্গাচরণ বাড়ি ফেরেননি। পরদিন বুধবারও তার সন্ধান মেলেনি। তাকে খোঁজাখুঁজির মাঝে বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে খালে তার মৃতদেহ দেখতে পাওয়া যায়।পরিজনরা জানিয়েছেন,দুর্গাচরণের জিহ্বা ছিল বের হওয়া অবস্থায়। এছাড়া একটি চোখও ছিল উপড়ানো। এসব থেকে তাদের সন্দেহ, তাকে হত্যার পর মৃতদেহ ফেলে দেওয়া হয়েছিল খালে।এবং যারা বাড়িতে এসে তার নামে নালিশ জানিয়েছিলেন, সন্দেহ যে তাদের ঘিরেই একথাও স্পষ্ট করে দেন পরিজনরা।

এদিন দুর্গাচরণের মৃতদেহ খালে পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।প্রাথমিক তদন্তের পর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনা নিয়ে পুলিশ অবশ্য এই মুহূর্তে কোন মন্তব্য করতে রাজি নয়।

Tags: Assam PoliceMurderSilchar
Previous Post

পথ দুর্ঘটনায় হত ইটখলার যুবক

Next Post

দিল্লি বিস্ফোরণ নিয়ে বিতর্কিত মন্তব্য, রংপুর থেকে আটক শিক্ষক

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
দিল্লি বিস্ফোরণ নিয়ে বিতর্কিত মন্তব্য, রংপুর থেকে আটক শিক্ষক

দিল্লি বিস্ফোরণ নিয়ে বিতর্কিত মন্তব্য, রংপুর থেকে আটক শিক্ষক

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?