Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

দিল্লি বিস্ফোরণ নিয়ে বিতর্কিত মন্তব্য, রংপুর থেকে আটক শিক্ষক

samayikprasanga by samayikprasanga
November 11, 2025
in slider, অসম, বরাক উপত্যকা
0
দিল্লি বিস্ফোরণ নিয়ে বিতর্কিত মন্তব্য, রংপুর থেকে আটক শিক্ষক

অনলাইন ডেস্ক : দিল্লি বিস্ফোরণ কান্ডকে ঘিরে রাজনীতিকরণ করে সামাজিক মাধ্যমে পোস্ট করার অভিযোগে পুলিশ শিলচরে আটক করলো একজনকে। শহর সংলগ্ন রংপুর দুর্গাপুর এলাকার বাসিন্দা আটক নজরুল ইসলাম বড়ভুইয়া(৬৫) বাঁশকান্দি নেনামিয়া হায়ার সেকেন্ডারি স্কুলের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ দমন) রজত পাল জানিয়েছেন, বিস্ফোরণ কান্ডের সংবাদের সূত্র ধরে নজরুল ইসলাম সামাজিক মাধ্যমে মন্তব্য করেছেন ” ইলেকশন ইজ কামিং এহেড”। এভাবে বিস্ফোরণ কান্ডকে নির্বাচনী রাজনীতির সঙ্গে গুলিয়ে তার মন্তব্য নজরে পড়ে পুলিশের সোশ্যাল মিডিয়া বিভাগের। এরপর পুলিশের পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে নজরুল ইসলামের রংপুরের বাড়িতে গিয়ে তাকে আটক করা হয়।

You might also like

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

এএসপি পাল বলেন,বিস্ফোরণ কান্ডকে নির্বাচনী রাজনীতির সঙ্গে গুলিয়ে এমন মন্তব্যের পেছনে কোন বিশেষ উদ্দেশ্য বা ষড়যন্ত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখতে নজরুলকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে । তিনি আরো বলেন,দিল্লি বিস্ফোরণ কাণ্ডের মতো ঘটনাকে ঘিরে কেউ যাতে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর প্রচার চালিয়ে অশান্তি বা বিভেদের পরিস্থিতির সৃষ্টি করতে না পারে সেদিকে পুলিশ কড়া নজরদারি চালিয়ে যাচ্ছে। এর পাশাপাশি জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ‘নাকা চেকিং”-এর ব্যবস্থা করা হয়েছে। তিনি এসব ক্ষেত্রে পুলিশকে সহায়তা করার জন্য জেলাবাসীর প্রতি আবেদন জানিয়ে সঙ্গে অযথা আতঙ্কিত না হতে বলেছেন।

 

 

 

Tags: Assam PoliceCM Himanta Bishwa Sharmadelhi bomb blustpm narendro modi
Previous Post

শিলডুবিতে খাল থেকে উদ্ধার নিখোঁজ যুবকের মৃতদেহ, পরিজনদের সন্দেহ খুন

Next Post

উধারবন্দে বাবার যৌনাচারে শিকার নাবালিকার সন্তান প্রসব

Related Posts

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর
slider

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

by samayikprasanga
April 30, 2026
শিলচরে  অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী
slider

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

by samayikprasanga
April 30, 2026
“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ
slider

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

by samayikprasanga
April 30, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

by samayikprasanga
April 30, 2026
Next Post
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই

উধারবন্দে বাবার যৌনাচারে শিকার নাবালিকার সন্তান প্রসব

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?