Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

শিলচর মেডিক্যাল কলেজে ডায়ালাইসিস সেন্টারে দুষ্কৃতী হামলা

samayikprasanga by samayikprasanga
August 11, 2025
in slider, অসম, বরাক উপত্যকা
0
শিলচর মেডিক্যাল কলেজে ডায়ালাইসিস সেন্টারে দুষ্কৃতী হামলা

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

অনলাইন ডেস্ক : শিলচর মেডিক্যাল কলেজে দুষ্কৃতী হামলা। সেখানকার ডায়ালাইসিস সেন্টারে  হামলার ঘটনাটি ঘটেছে।  ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে ডায়ালাইসিস সেন্টারটি।  রবিবার গভীর রাতে দুষ্কৃতীদের ভাঙচুরের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, রাতের অন্ধকারে কয়েকজন দুষ্কৃতী জানালার কাচ ভেঙে ভেতরে প্রবেশ করে হাসপাতালের ডায়ালাইসিস মেশিন, বেড, কম্পিউটারসহ প্রায় সবকিছু চুরমার করে দেয়।সোমবার সকালে ডায়ালাইসিস করার জন্য আসা রোগীরা অসহায় অবস্থায় পড়েন, কারণ সেন্টারের যন্ত্রপাতি ও অবকাঠামোর বড় অংশই ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিদিন প্রায় ৩৫ থেকে ৪০ জন রোগী এই সেন্টারে চিকিৎসা নেন। মোট ১৫টি ডায়ালাইসিস মেশিনের মধ্যে ৯টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিষেবা কার্যত অচল হয়ে পড়েছে। এতে দূর দূরান্ত থেকে আসা গরিব ও অসহায় রোগীরা মারাত্মকভাবে বিপাকে পড়েছেন।হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যেই শিলচর ঘুংঘুর আউট পোস্টে একটি মামলা দায়ের করেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। ধারণা করা হচ্ছে, কিছু দুষ্কৃতী নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এই নৃশংস কাজটি করেছে। কলেজের অধ্যক্ষ ডাঃ ভাস্কর গুপ্ত-ও অন্তর্ঘাতের আশঙ্কা করছেন।

Tags: Assam PoliceSilchar Medical College
Previous Post

ডিএসএ-র মসনদ পুনরুদ্ধার অতনুর

Next Post

জয়পুরে যুবতী খুনে ধৃত যুবক

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
জয়পুরে যুবতী খুনে ধৃত যুবক

জয়পুরে যুবতী খুনে ধৃত যুবক

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?