Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

জয়পুরে যুবতী খুনে ধৃত যুবক

samayikprasanga by samayikprasanga
August 18, 2025
in slider, অসম, বরাক উপত্যকা
0
জয়পুরে যুবতী খুনে ধৃত যুবক

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

অনলাইন ডেস্ক : জয়পুর থানা এলাকার কনকপুর প্রথম খন্ড,মঙ্গলপুর গ্রামে রহস্যজনক ভাবে এক খুনের ঘটনা সংঘটিত হয়েছে। রবিবার রাতে এই ঘটনা সংঘটিত হয়েছে। এক যুবকের দায়ের কোপে ঘুমের ঘোরে প্রাণ গেল এক যুবতীর। খুন করে পালাতে পারেনি এক ই গ্রামের খুনি যুবক। গ্রামবাসীর হাতে ধরা পড়ে বর্তমানে জয়পুর পুলিশের হেফাজতে রয়েছে ঘাতক যুবক। ধৃত যুবক মঙ্গলপুর গ্রামের খলিল আহমদ চৌধুরীর পুত্র সাবির চৌধুরী, বয়স ২৩ বছর। সে একই গ্রামের সেলিম উদ্দিন চৌধুরীর যুবতী কন‍্যা আরজিনা বেগম (২২) কে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার বিবরনে জানা যায় হত আরজিনা বেগম রবিবার রাতে নিজের ঘরে ঘুমেই ছিলেন। রাত বারোটা নাগাদ তার দুই বোন জাসমিন বেগম ও রুবিনা বেগম হঠাৎ দস্তাদস্তির আওয়াজ শুনে ঘুম থেকে উঠে দেখেন ঘরে একটা মানুষ হাতে দা নিয়ে তাদের বোনকে কোপ মারছে।তখন চিৎকার শুরু করলে ঐ যুবক পালাতে থাকে। কিন্তু প্রতিবেশী লোকজন উঠে একটি যুবক দৌড়ে পালাতে দেখে পিছু ধাওয়া করে তাকে পাকড়াও করতে সক্ষম হন।এদিকে আরজিনা বেগম রক্তাক্ত অবস্থায় ছটফট করছে। কি করবেন ভাবতে ভাবতেই মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে আরজিনা বেগমের মৃত্যু ঘটে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় জয়পুর থানায়।জয়পুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধৃত যুবককে গ্রেফতার এবং মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। কি কারনে এই যুবক ঘুমের ঘোরে যুবতীকে কুপিয়ে হত্যা করলো তা এখনও জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে। আজ সোমবার সকালে ঘটনাস্থলে ছুটে যান লক্ষীপুর সমজেলা পুলিশ আধিকারিক পৃথ্বীরাজ রাজখোয়া সহ ফরেনসিক টিম। খুনের ঘটনায় ব‍্যবহৃত রক্তমাখা দা উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর ধৃত যুবক আরও দুই যুবক তার সঙ্গে ছিল বলে উল্লেখ করেছে। পুলিশ সেই দুজন যুবককে আটক করে জেরা অব‍্যাহত রেখেছে। তাদের নাম এখনও প্রকাশ করতে রাজি হয়নি পুলিশ।তারা আদৌও ঘটনায় জড়িত কিনা তদন্ত চলছে বলে জানায় পুলিশ। উল্লেখ্য প্রেম বা অন্য কোন কুপ্রস্তাবে রাজি না হওয়ায় যুবতীর উপর দা দিয়ে হামলা করে ঘাতক যুবকটি খুনের ঘটনা সংঘটিত করেছে বলে ধারণা করা হচ্ছে।

Tags: Assam PoliceMurder
Previous Post

শিলচর মেডিক্যাল কলেজে ডায়ালাইসিস সেন্টারে দুষ্কৃতী হামলা

Next Post

শিলচরে নিগমের ফরমানে সন্ধ্যা ৬টায় বন্ধ বিসর্জনঘাটের গেট, উত্তেজনা

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
শিলচরে নিগমের ফরমানে সন্ধ্যা ৬টায় বন্ধ বিসর্জনঘাটের গেট, উত্তেজনা

শিলচরে নিগমের ফরমানে সন্ধ্যা ৬টায় বন্ধ বিসর্জনঘাটের গেট, উত্তেজনা

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?