Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

শিলচরে নাবালিকার সঙ্গে বলপূর্বক যৌনাচার, কারাদণ্ড যুবকের

samayikprasanga by samayikprasanga
December 4, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
শিলচরে জন্মদাতা বাবার বাসনার শিকার হয়ে  নাবালিকার সন্তান প্রসব!

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

অনলাইন ডেস্ক : নাবালিকার সঙ্গে বলপূর্বক যৌনাচারের মামলায় যুবককে সাত বছর কারাবাসের সাজা শুনালো কাছাড়ের স্পেশাল জজ টি হোসেনের আদালত। সাজাপ্রাপ্ত যুবক রূপম দাস ওরফে রূপু (৩২) শিলচর ইটখোলা স্বামীজি রোডের বাসিন্দা।
ঘটনা ঘটে ২০১৬ সালের ৮ জুন। ওইদিন রাত সাড়ে ৭ টা নাগাদ ইটখোলা এলাকারই বছর ১৬র এক নাবালিকা প্রাইভেট টিউটরের বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিল। পথে তার সঙ্গে দেখা হয় পূর্ব পরিচিত রূপমের। রূপম তাকে বাড়িতে পৌঁছে দেবার কথা বলে সঙ্গী হয়। কিন্তু কিছুটা এগুনোর পর বাহানা করে বিশেষ কাজের কথা বলে নাবালিকাকে নিজের স্বামীজি রোডের বাড়িতে নিয়ে যায়। সে সময় রূপমের বাড়িতে অন্য কেউ ছিলেন না। ঘরে ঢোকার পর রূপম হঠাৎ দরজা বন্ধ করে নাবালিকার উপর বলপূর্বক যৌনাচারে উদ্যত হয়। সে যৌনাচার চালানোর সময় ওই নাবালিকা কোনওক্রমে তাকে ধাক্কা মেরে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। এবং আশ্রয় নেয় কাছেই নিজের এক আত্মীয় বাড়িতে। আত্মীয়র বাড়িতে গিয়ে ওই বাড়ির লোকেদের সব কিছু খুলে বলে। খবর পেয়ে কিছুক্ষণ পর সেখানে পৌঁছান নাবালিকার মা। তারা রূপমের মাকে ডেকে সবকিছু জানান। এরপর ব্যাপারটাতে হস্তক্ষেপ করে স্থানীয় এক মহিলা সমিতি। মহিলা সমিতির এক কর্মকর্তাকে রূপমের পরিবারের পক্ষ থেকে ব্যাপারটা আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলার জন্য অনুরোধ জানানো হয়। মহিলা সমিতি এ নিয়ে উদ্যোগী হওয়ার পর কয়েকদিন কেটে যায়। এরপর একদিন মহিলা সমিতির কার্যালয়ে উভয়পক্ষকে ডেকে পাঠানো হয়। কিন্তু সেদিন রূপমের সুর বদলে যায়। সে কোনও কথা না শুনে উল্টে ওই নাবালিকা ও তার মাকে হুমকি দিয়ে চলে যায়।
এরপর নাবালিকার মা ২০ জুন বলপূর্বক যৌনাচারের ঘটনা নিয়ে মালুগ্রাম পুলিশ ফাঁড়িতে  দায়ের করেন এজাহার। এজাহারের ভিত্তিতে মামলা নথিভুক্ত করে তদন্ত চালায় পুলিশ। এরপর মামলা গড়ায় আদালতে। বিচার প্রক্রিয়া শেষে সোমবার আদালত রায় ঘোষণা করে। এতে রূপমকে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায়  দোষী সাব্যস্ত করে ৭ বছর কারাবাসের সাজা শোনানো হয়েছে। সঙ্গে জরিমানা করা হয়েছে ৫ হাজার টাকা। জরিমানা অনাদায়ে তাকে ভোগ করতে হবে আরও ২ মাসের কারাদণ্ড।

Tags: Cachar session judgeCM Himanta Bishwa SharmaRape
Previous Post

চার রাজ্যের ভোটগণনা কাল, সোমবার মিজোরামে

Next Post

অতিবৃষ্টিতে বিপর্যস্ত চেন্নাই

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
অতিবৃষ্টিতে বিপর্যস্ত চেন্নাই

অতিবৃষ্টিতে বিপর্যস্ত চেন্নাই

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?