Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

চার রাজ্যের ভোটগণনা কাল, সোমবার মিজোরামে

samayikprasanga by samayikprasanga
December 2, 2023
in slider, আন্তর্জাতিক
0
চার রাজ্যের ভোটগণনা কাল, সোমবার মিজোরামে

অনলাইন ডেস্ক : চার রাজ্যে ৩ ডিসেম্বর, রবিবার বিধানসভা ভোট গণনা হলেও মিজ়োরামে হচ্ছে না। উত্তর-পূর্বের রাজ্যে তা হচ্ছে ৪ ডিসেম্বর, সোমবার। শুক্রবার বিবৃতি দিয়ে এ কথা জানাল নির্বাচন কমিশন। এই নিয়ে আর্জি জানানো হয়েছে মিজ়োরামের বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দলের তরফে। তাতেই সাড়া দিল কমিশন।

নির্বাচন কমিশন বিবৃতিতে বলেছে, ‘বিভিন্ন পক্ষ থেকে গণনার দিন ৩ ডিসেম্বর, রবিবারের বদলে অন্য দিন করার অনুরোধ জানানো হয়েছিল। কারণ রবিবার মিজোরামবাসীর কাছে বিশেষ দিন।’ কমিশন আরও বলে, ‘এই অনুরোধ বিবেচনা করে কমিশন সিদ্ধান্ত নিয়েছে, মিজ়োরামে বিধানসভা নির্বাচনের গণনার দিন ৩ ডিসেম্বর, রবিবারের পরিবর্তে ৪ ডিসেম্বর সোমবার হবে।’

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরেই মিজোরামের বিভিন্ন সামাজিক সংগঠন, গির্জাগুলির যৌথমঞ্চ দাবি তুলেছিল, রবিবার যেন সেখানে ভোটগণনা না হয়। এই নিয়ে নির্বাচন কমিশনেরও দ্বারস্থ হয় তারা। সেই নিয়ে কমিশনের সঙ্গে বৈঠক করে মিজো নাগরিক সংগঠন। আবেদনকারীদের দাবি, মিজোরামের প্রায় ৮৮ শতাংশ মানুষ খ্রিস্টান। রবিবার তাঁদের কাছে গির্জায় গিয়ে প্রার্থনার দিন। কিন্তু ভোটগণনার দিন পড়ায় তাঁদের অসুবিধা হবে। ১৫টি গির্জার যৌথ মঞ্চ ‘মিজোরাম কোহরন হরুয়ইতুট কমিটি’ (এমকেএইচসি) আগেই এ বিষয়ে আপত্তি জানিয়েছিল। একই দাবিতে আলাদা ভাবে কমিশনকে ‘বার্তা’ দিয়েছিল উত্তর-পূর্বাঞ্চলের সবচেয়ে প্রভাবশালী প্রেসবিটেরিয়ান গির্জাও। গত রবিবার এই দাবিতে প্রার্থনাও হয়েছে গির্জাগুলিতে। চার্চের সেই দাবি নিয়ে শনিবার দিল্লি গিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন মিজোরামের বিভিন্ন স্বেচ্ছাসেবী এবং নাগরিক সংগঠনের কো-অর্ডিনেশন কমিটি।

Tags: Election CommissionMizoram ElectionPM Modi
Previous Post

চাকরি থেকে বরখাস্ত কল্যাণ কুমার দাস সহ ২১

Next Post

শিলচরে নাবালিকার সঙ্গে বলপূর্বক যৌনাচার, কারাদণ্ড যুবকের

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
শিলচরে জন্মদাতা বাবার বাসনার শিকার হয়ে  নাবালিকার সন্তান প্রসব!

শিলচরে নাবালিকার সঙ্গে বলপূর্বক যৌনাচার, কারাদণ্ড যুবকের

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?