Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

মাঝরাতের দিল্লি যেন কুরুক্ষেত্র, আন্দোলনরত কুস্তিগিরদের ওপর পুলিশের হামলা!

মদমত্ত অবস্থায় অসংলগ্ন আচরণের অভিযোগ, হাতাহাতি

samayikprasanga by samayikprasanga
May 4, 2023
in slider, জাতীয়
0
মাঝরাতের দিল্লি যেন কুরুক্ষেত্র, আন্দোলনরত কুস্তিগিরদের ওপর পুলিশের হামলা!

অনলাইন ডেস্ক : দিল্লি পুলিশের সঙ্গে সংঘাতে জড়ালেন ধর্নারত কুস্তিগিররা। বুধবার মাঝরাতে দিল্লির যন্তরমন্তরে হঠাৎই ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। প্রথমে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি এবং পরে সেটাই হাতাহাতিতে গড়ায়। ঘটনায় দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন। এদিকে দেশের তারকা কুস্তিগিরদের সঙ্গে দিল্লি পুলিশের এমন আচরণের জেরে রীতিমতো ক্ষুব্ধ সাধারণ মানুষও।

গত কয়েক সপ্তাহ ধরে ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলে এবং তাঁর গ্রেফতারির দাবিতে লাগাতার আন্দোলন চালাচ্ছেন বজরং পুনিয়া, বিনেশ ফোগট, সাক্ষী মালিকদের মতো পরিচিত, বিখ্যাত কুস্তিগিররা। ইতিমধ্যে দেশের নানা প্রান্ত, নানা ক্ষেত্র থেকে তাঁদের প্রতি সমর্থনের বার্তা এসেছে রাজধানীতে। তারমধ্যেই এবার সেখানে হাঙ্গামা বাঁধল।

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

ধর্নারত কুস্তিগিরদের অভিযোগ, পাহারায় থাকা দিল্লি পুলিশের একটি দল বুধবার সন্ধে থেকেই মদমত্ত অবস্থায় অসংলগ্ন আচরণ করছিল। রাত যত বাড়তে থাকে, পুলিশের আচরণ আরও খারাপ হতে শুরু করে। এরপর মাঝরাতে তাঁরা আচমকাই মহিলা কুস্তিগিরদের গালিগালাজ, এমনকী মারধরও করেন। আন্দোলনকারীদের দাবি, এতে দু’জন আহত হয়েছেন।

ধর্নাস্থল ভেঙে ফেলছে পুলিশ।

এরপর মাঝরাতেই সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় কুস্তিগির বিনেশ ফোগটকে। তিনি কাঁদতে কাঁদতে বলেন, ‘সারাদিন বৃষ্টি হওয়ায় মাটি ভিজে গিয়েছে। এই অবস্থায় নীচে বসতে না পেরে আমরা এখানে কাঠের উঁচু চৌকি পাতার চেষ্টা করছিলাম। সেইসময়েই পুলিশ এসে আমাদের বাধা দেয়। কথা কাটাকাটি শুরু হয়। এরপর আচমকাই আমাদের উপর হামলা করে। একজনও মহিলা পুলিশকর্মী ছিলেন না। এই দিনটা দেখার জন্যই কি আমরা দেশের হয়ে এত পদক জিতলাম?’ আর এক কুস্তিগির বজরং পুনিয়া বলছেন, ‘বিভিন্ন মহল থেকে আমাদের প্রতি সমর্থন আসছে। কিন্তু দেশের সরকার কিছু বলছে না। তেমন হলে সরকার আমাদের পদক ফিরিয়ে নিক।’

যদিও দিল্লি পুলিশের অভিযোগ আলাদা। ডিসিপি প্রণব তয়াল বলছেন, ‘বুধবার রাতে ওই ধর্নামঞ্চে এসেছিলেন আপ নেতা সোমনাথ ভারতী এবং আরও কয়েকজন। তাঁরা কোনওরকম পুলিশি অনুমতি ছাড়াই ঘটনাস্থলে এসে উপস্থিত হন। এরপর পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। ওই আপ নেতা এবং কর্মীদের সমর্থন জোগান কুস্তিগিররাও। সেই নিয়েই পুলিশ বাধা দিলে খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায়।’ জানা গিয়েছে, সোমনাথ এবং তাঁর দুই সমর্থককে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।

Tags: delhi policeDharnaindian wrestling fedarationJantarmantarMidnight chaossexual exploitation
Previous Post

সেপাকটাকরোর রাজ্য দলের ট্রায়ালে লক্ষীপুরের প্রিয়া

Next Post

আবারও অশান্ত মণিপুর, ৮ জেলায় কার্ফু জারি

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
Next Post
আবারও অশান্ত মণিপুর, ৮ জেলায় কার্ফু জারি

আবারও অশান্ত মণিপুর, ৮ জেলায় কার্ফু জারি

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?