Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

আবারও অশান্ত মণিপুর, ৮ জেলায় কার্ফু জারি

ফ্ল্যাগমার্চ সেনার , ইন্টারনেটও বন্ধ

samayikprasanga by samayikprasanga
May 4, 2023
in slider, অসম, জাতীয়, বরাক উপত্যকা
0
আবারও অশান্ত মণিপুর, ৮ জেলায় কার্ফু জারি

You might also like

বরাকে দুর্গাপূজায় মুখ্যমন্ত্রীর সফর

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

অনলাইন ডেস্ক : নতুন করে ফের উত্তপ্ত হয়েছে উত্তর-পূর্বের রাজ্য মণিপুর। পরিস্থিতি সামলাতে সেনা নামিয়েছে রাজ্য প্রশাসন। রাজ্যের ৮ জেলায় কার্ফু জারি করা হয়েছে। রাজ্যের স্পর্শকাতর জায়গাগুলিতে ৫ দিনের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মণিপুরের আটটি জেলায় আইনশৃঙ্খলার অবনতি হওয়ায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।এই জেলাগুলি হল-বিষ্ণুপুর, ফেরজাওল, জিরিবাম, পশ্চিম ইম্ফল, থউবাল, টেংনোপাল, কাকচিং এবং কাংপোকপিয়। সংশ্লিষ্ট জেলাগুলিতে ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে সেনা এবং আসাম রাইফেলস। মণিপুর প্রশাসন সূত্রে খবর, বুধবার রাতের দিকে নতুন করে উত্তেজনা ছড়ায় রাজধানী ইম্ফল, চূড়াচাঁদপুর এবং কাংপোকপিতে। পরিস্থিতি মোকাবিলায় এবং হিংসার ঘটনা রুখতে রাতেই পথে নামানো হয় আধা সেনা এবং অসম রাইফেলসের আধিকারিকদের। সরকারি ভবনগুলিকে লক্ষ্য করে আক্রমণ শুরু হওয়ার পরেই প্রায় ৪ হাজার মানুষকে উদ্ধার করে সেনা শিবিরে আনা হয়েছে। উল্লেখ্য, মণিপুর সরকারের বিরুদ্ধে রাজ্যের বনাঞ্চল এবং জলাভূমির উপর জনজাতি মানুষদের অধিকার কেড়ে নেওয়ার অভিযোগে আন্দোলন চলছিলই। রাজ্য প্রশাসনের অনৈতিক সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংহতি মিছিলের ডাক দিয়েছিল রাজ্যের জনজাতি ছাত্র ইউনিয়ন (এটিএসইউএম)। সম্প্রতি সে রাজ্যের মেইতেই সম্প্রদায় তাদের তফসিলি উপজাতিভুক্ত করার দাবি তুলেছে। কিন্তু রাজ্যের তফশিলি সম্প্রদায়গুলি একযোগে তার বিরোধিতা করছে। সম্প্রতি মণিপুর হাইকোর্ট মেইতেইদের এই দাবিটি বিবেচনা করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে। তারপরই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বিভিন্ন এলাকায়।

Tags: AssamCM Himanta Bishwa Sharmamanipur violencen biren singha
Previous Post

মাঝরাতের দিল্লি যেন কুরুক্ষেত্র, আন্দোলনরত কুস্তিগিরদের ওপর পুলিশের হামলা!

Next Post

মণিপুরে সেনাবাহিনীর ফ্ল্যাগমার্চ , সংঘর্ষে হত ২

Related Posts

বরাকে দুর্গাপূজায় মুখ্যমন্ত্রীর সফর
slider

বরাকে দুর্গাপূজায় মুখ্যমন্ত্রীর সফর

by samayikprasanga
October 19, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
Next Post
মণিপুরে সেনাবাহিনীর ফ্ল্যাগমার্চ , সংঘর্ষে হত ২

মণিপুরে সেনাবাহিনীর ফ্ল্যাগমার্চ , সংঘর্ষে হত ২

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?