Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

মদ্যপানের ‘শাস্তি’, ৩০০ পুলিশ কর্মীকে স্বেচ্ছাবসরে পাঠাচ্ছে অসম সরকার

samayikprasanga by samayikprasanga
May 2, 2023
in অসম
0
মদ্যপানের ‘শাস্তি’, ৩০০ পুলিশ কর্মীকে স্বেচ্ছাবসরে পাঠাচ্ছে অসম সরকার

অনলাইন ডেস্ক : ওরা নিয়মিত মদ্যপান করেন। এই অপরাধেই তাদের ওপর নেমে আসছে শাস্তির খাঁড়া। হ্যাঁ, মদ্যপানের ‘অপরাধে’ অসমের প্রায় ৩০০ পুলিশ আধিকারিককে স্বেচ্ছাবসরে পাঠাতে চায় রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজেই জানিয়েছেন সে কথা।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই শূন্যস্থান পূরণের জন্য নতুন নিয়োগও শুরু হচ্ছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, প্রায় ৩০০ পুলিশ আধিকারিক এবং জওয়ান নিয়মিত মদ্যপান করেন। আর অতিরিক্ত মদ্যপানের জন্য তাঁদের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। এক্ষেত্রে সরকারের তরফে স্বেচ্ছাবসরের সুযোগ থাকে। বহুদিন ধরেই এই নিয়ম আছে। তবে আগে তা প্রয়োগ করা হয়নি। এবার হচ্ছে।

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

পুলিশ বিভাগে শৃঙ্খলা ফেরাতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে। পাশাপাশি হিমন্ত বিশ্ব শর্মা এও জানিয়েছেন, সরকার ক্ষমতার বিকেন্দ্রীকরণের কথা ভাবছে। তিনি বলেন, “মানুষকে যাতে কাজের জন্য ডেপুটি কমিশনারের অফিসে পৌঁছতে জেলা হেড কোয়ার্টারে যেতে না হয়, তার ব্যবস্থা করা হচ্ছে। এর জন্য প্রতিটি বিধানসভা এলাকায় ডেপুটি কমিশনারের অফিস তৈরি করা হচ্ছে। ডিসি’ই সেই এলাকার নিয়ম শৃঙ্খলার দিকে নজর রাখবেন। তাঁদের আলাদা আলাদা ভাবে দায়িত্ব ভাগ করে দেওয়া হবে।” সব মিলিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা আঁটসাট করতে এবং পুলিশ আধিকারিকদের নিয়ম মেনে চলার বিষয়টি সুনিশ্চিত করতে কড়া হচ্ছে প্রশাসন।

Tags: Assam CMAssam PoliceDrinking of AlcoholHimanata bishwa sharma
Previous Post

‘অর্থনীতিতে সুখবর’ : এপ্রিলে জিএসটি আদায়ে নজির কেন্দ্রের

Next Post

গোটা দেশে এনআরসি হওয়া উচিত : হিমন্ত

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
গোটা দেশে এনআরসি হওয়া উচিত : হিমন্ত

গোটা দেশে এনআরসি হওয়া উচিত : হিমন্ত

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?