Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

গোটা দেশে এনআরসি হওয়া উচিত : হিমন্ত

কর্ণাটকে ভোট প্রচারে অসমের মুখ্যমন্ত্রী

samayikprasanga by samayikprasanga
May 2, 2023
in slider, জাতীয়
0
গোটা দেশে এনআরসি হওয়া উচিত : হিমন্ত

অনলাইন ডেস্ক : গোটা দেশে এনআরসির-র পক্ষে সওয়াল করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কর্ণাটকে ভোট প্রচারে গিয়ে হিমন্ত দলের ইস্তেহারের সমর্থনে এনআরসি-র প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, শুধু একটি রাজ্যেই নয়, সময়ের দাবিতে গোটা দেশে এনআরসি হওয়া উচিত।

হিমন্ত বলেন, ‘অসমের অভিজ্ঞতা থেকে বলতে পারি, বর্তমান পরিস্থিতিতে গোটা দেশে এনআরসি হওয়া উচিত। আজ অবধি নাগরিক পরিচয়ের তথ্যপ্রমাণ নেই আমাদের কাছে। আধার কার্ড নাগরিক পরিচয়পত্র নয়। দেশের সম্পদ নাগরিকরা পাচ্ছেন না অন্য কেউ তা আমরা জানি না। কর্ণাটক বিজেপির নাগরিকপঞ্জি করার ঘোষণাকে স্বাগত জানাই।’

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

কর্ণাটকে টানা দ্বিতীয়বার ক্ষমতায় আসার লক্ষ্যে এনআরসি চালু করার আশ্বাস দেওয়া হয়েছে বিজেপির ইস্তেহারে। বলা হয়েছে, রাজ্যের বেআইনি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা মূল উদ্দেশ্য। এছাড়াও অভিন্ন দেওয়ানি বিধি, ১০ লক্ষ চাকরি, দারিদ্র্য সীমার নীচে থাকা পরিবারগুলির জন্য মাসিক রেশন ও বছরে বিনামূল্যে তিনটি গ্যাস সিলিণ্ডার প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে ক্ষমতাসীন দল। এছাড়াও তফসিলি মহিলাদের জন্য ফিক্সড ডিপোজিট স্কিম চালু করা হবে। এছাড়াও কর্ণাটককে ইলেকট্রিক গাড়ির হাব হিসাবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে বিজেপির।

এদিন অভিন্ন দেওয়ানি বিধির ঘোষণা প্রসঙ্গে হিমন্তের বক্তব্য, ‘এর ফলে মুসলিম মহিলারা লিঙ্গ বৈষম্য থেকে মুক্ত হবেন। সমান অধিকার নিশ্চিত করতে অনেক দূর এগিয়ে যাবে রাজ্য।’ মুখ্যমন্ত্রীর দাবি, ‘কর্ণাটক বিজেপি একটি সাহসি প্রতিশ্রুতি দিয়েছে। ভবিষ্যতে গোটা দেশে অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নের দিকে এগোবে দেশ।’

Tags: Himanta Bishwa SharmaKarnataka ElectionNational NewsNRC
Previous Post

মদ্যপানের ‘শাস্তি’, ৩০০ পুলিশ কর্মীকে স্বেচ্ছাবসরে পাঠাচ্ছে অসম সরকার

Next Post

ব্রাহ্মণরা রাশিয়া থেকে এসেছেন!

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
ব্রাহ্মণরা রাশিয়া থেকে এসেছেন!

ব্রাহ্মণরা রাশিয়া থেকে এসেছেন!

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?