Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

‘অর্থনীতিতে সুখবর’ : এপ্রিলে জিএসটি আদায়ে নজির কেন্দ্রের

এপ্রিল মাসে ১.৮৭ লক্ষ কোটি টাকা আদায়

samayikprasanga by samayikprasanga
May 2, 2023
in slider, জাতীয়
0
‘অর্থনীতিতে সুখবর’ : এপ্রিলে জিএসটি আদায়ে নজির কেন্দ্রের

অনলাইন ডেস্ক : এপ্রিল মাসে রেকর্ড পরিমাণ জিএসটি জমা পড়েছে কেন্দ্রের কাছে। বিবৃতি জারি করে এই কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। জানা গিয়েছে, চলতি বছরের এপ্রিল মাসে ১.৮৭ লক্ষ কোটি টাকা জিএসটি আদায় করেছে কেন্দ্র। মাসিক হিসাবের ক্ষেত্রে ইতিহাস গড়েছে গত মাসে সংগৃহীত জিএসটির অঙ্ক। নজির গড়ার পরে টুইট করে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

২০২২ সালের এপ্রিল মাসেও জিএসটির পরিমাণে নজির গড়েছিল। সেই মাসে মোট ১.৬৮ লক্ষ কোটি টাকার জিএসটি সংগ্রহ করেছিল কেন্দ্র। এক বছরের মধ্যে প্রায় ১২ শতাংশ বেড়েছে কর আদায়ের পরিমাণ। চলতি অর্থবর্ষের প্রথম মাসেই সব নজির ভেঙে দিয়েছে জিএসটির অঙ্ক। দেশের অন্দরে বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে জিএসটির অঙ্ক বেড়েছে ১৬ শতাংশ। কেন্দ্রের বিবৃতিতে বলা হয়েছে, ২০২৩ সালের এপ্রিল মাসে সিজিএসটি বাবদ ৪৫ হাজার কোটি টাকা জমা পড়েছে। এসজিএসটি বাবদ কেন্দ্র আয় করেছে ৩৭ হাজার কোটি টাকা।

You might also like

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

শুধু মাসিক ক্ষেত্রে নয়, দৈনিক জিএসটি আদায়েও রেকর্ড গড়েছে ২০২৩ সালের এপ্রিল মাস। কেন্দ্রের বিবৃতিতে বলা হয়েছে, গত ২০ এপ্রিল জিএসটি বাবদ মোট ৬৮ কোটি ২২৮ টাকা জমা পড়েছে। ৯ কোটি ৮০ লক্ষ করদাতা ওইদিন জিএসটি জমা দিয়েছেন। ২০২২ সালে একই দিনে এই করের পরিমাণ ছিল ৫৭ হাজার ৮৪৬ কোটি টাকা। নজির গড়ার দিনে প্রধানমন্ত্রী টুইট করে বলেন, “ভারতীয় অর্থনীতিতে সুখবর। করের হার কম থাকা সত্বেও এত বেশি পরিমাণে জিএসটি জমা পড়েছে, এটাই সবচেয়ে বড় সাফল্য।”

রাজ্য হিসাবে সবচেয়ে বেশি জিএসটি সংগ্রহ হয়েছে মহারাষ্ট্র থেকে। দ্বিতীয় স্থানে রয়েছে কর্ণাটক। অর্থবর্ষের প্রথম মাসেই কর আদায়ের সাফল্যে উচ্ছ্বসিত দেশের অর্থনৈতিক মহল। আগামী মাসগুলিতেও জিএসটি আদায়ের পরিমাণ আগের তুলনায় অনেক বাড়বে বলেই অনুমান বিশেষজ্ঞদের।

Tags: GST collectionIndian EconomyNational NewsPM ModiRecord GST
Previous Post

গো-মাংস নিয়ে চাঞ্চল্য হাইলাকান্দিতে

Next Post

মদ্যপানের ‘শাস্তি’, ৩০০ পুলিশ কর্মীকে স্বেচ্ছাবসরে পাঠাচ্ছে অসম সরকার

Related Posts

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী
slider

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

by samayikprasanga
April 15, 2026
মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান
slider

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

by samayikprasanga
April 15, 2026
ভিক্ষাজিবীর ভেক ধরে  মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা
slider

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

by samayikprasanga
March 31, 2026
নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস
slider

নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস

by samayikprasanga
March 21, 2026
কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা
slider

কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা

by samayikprasanga
March 21, 2026
Next Post
মদ্যপানের ‘শাস্তি’, ৩০০ পুলিশ কর্মীকে স্বেচ্ছাবসরে পাঠাচ্ছে অসম সরকার

মদ্যপানের ‘শাস্তি’, ৩০০ পুলিশ কর্মীকে স্বেচ্ছাবসরে পাঠাচ্ছে অসম সরকার

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?