Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

ভাঁওতাবাজি করার গ্যারান্টি হচ্ছে বিজেপি: মমতা

samayikprasanga by samayikprasanga
April 17, 2024
in slider, অসম, বরাক উপত্যকা
0
ভাঁওতাবাজি করার গ্যারান্টি হচ্ছে বিজেপি: মমতা

অনলাইন ডেস্ক : সেই চেনা মেজাজ। আবেগিক ভাষণ। সবশেষে মোদির সমলোচনা। শিলচরে এসে নিজের পুরোনো কথাগুলোই বললেন পশ্চিমবঙ্গ -র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

শিলচরে এসে জ্বালামুখী বক্তব্য রাখলেন অগ্নিকন্যা তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা । শিলচর লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের পালে হাওয়া তুলতে মুখ্যমন্ত্রী কলকাতা থেকে শিলচরে আসেন তিনি । বুধবার আয়োজিত শিলচর টাউন ক্লাবের মাঠে বিশাল নির্বাচনের জনসভায় মুখ্যমন্ত্রী মমতা  বিজেপিকে তীব্র আক্রমণ করে বক্তব্য রাখেন। তিনি বলেন, দাঙ্গা করা, মিথ্যা কথা বলা ও ভাঁওতাবাজি করার গ্যারান্টি হচ্ছে বিজেপি। এছাড়া বিজেপির কাছে আর কোন গ্যারান্টি নেই। মানুষকে অত্যাচার সংখ্যালঘু, বাঙালি, জনজাতি দেশের সব জাতির সাধারণ মানুষকে নানাভাবে অত্যাচার করতে পারে এর গ্যারান্টি হচ্ছে বিজেপি। মমতা ব্যানার্জি মণিপুরের প্রসঙ্গ টেনে বলেন, সে রাজ্যে যেভাবে অসহায় মানুষকে নির্যাতন করা হয়েছে বিশ্বের কাছে লজ্জাজনক ঘটনা। উলঙ্গ করে অত্যাচার করা নারীরা আজও বিচারের জন্য ঘুরছেন। তিনি জোর গলায় বলেন এসব নারীরা বিজেপির কাছে বিচার পাবে না, আরও অত্যাচারের শিকার হবে। সংখ্যালঘুদের গির্জা মসজিদ ধ্বংস করা হয়েছে মণিপুরে অথচ সেখানে সরকার রয়েছে বিজেপির। বক্তব্যে মুখ্যমন্ত্রী এও জানান বিজেপির বিরুদ্ধে পশ্চিমবঙ্গে একাই লড়ছে তৃণমূল। সেখানে কংগ্রেস ও সিপিএম সবাই বিজেপির সমর্থক হয়ে রয়েছে। তারপরও তিনি বলেন, পশ্চিমবঙ্গে একা লড়াই করলেও সারাদেশে ইন্ডিয়া জোটকে সমর্থন করছে তৃণমূল কংগ্রেস এবং নেতৃত্ব দেবে বলেও জানান তিনি। তৃণমূল সুপ্রিমো বলেন, বিজেপি আপনাদের ভয় দেখাবে এমনকি টাকার বান্ডিল তুলে দেবে তা থেকে সতর্ক থাকতে হবে। বিজেপিকে পরাস্ত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। বলেন, বর্তমানে দেশের নাগরিকদের সমস্ত অধিকার কেড়ে নিয়ে জেল বা ডিটেনশন ক্যাম্পে পরিণত করেছে দেশকে বিজেপি সরকার। খাওয়া দাওয়া, পরা, চলাফেরা সমস্ত দিক থেকে মানুষের মৌলিক অধিকার গুলো কেড়ে নেয় বিজেপি।

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

 

তিনি প্রধানমন্ত্রীর দিকে তীর ছুড়ে বলেন, দেশের নাগরিকদের অ্যাকাউন্টে কোথায় ১৫ লক্ষ টাকা।৷ ভাওতাবাজি এর চেয়ে বড় আর কি প্রমাণ থাকতে পারে বলে তিনি ভোটারদের বলেন, অ্যাকাউন্টে টাকা নেই, বিজেপির বাস্কে ভোট নেই সে কথা মাথায় রাখতে হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডি ভোটার নিয়ে বলেন, ইন্ডিয়া নেতৃত্বে এলে তৃণমূল কংগ্রেস ডি ভোটারদের ভবিষ্যৎ গড়ে তুলবে। থাকবে না তাদের কোন ডি। তিনি বলেন তৃণমূল তৃণমূলের লড়াইয়ের সঙ্গে আপনারা থাকলে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল জয়ী হয়ে মানুষের সমস্যার কথা তুলে ধরবে এবং সমাধান করবে। এদিন তিনি অসমে চারটি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে জয় জয়ী করে তৃণমূলকে শক্তিশালী করার আহ্বান জানান। শুরুতে তিনি অসমিয়া ভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে দুই তিন লাইনে বলেন। এছাড়া ঈদ, নববর্ষ, বিহু, নবরাত্রি, বাসন্তী পূজা ইত্যাদি উৎসবের শুভেচ্ছা জ্ঞাপন করেন।

Tags: Mamata Banarjeemp susmita debtrinomool congress
Previous Post

গুয়াহাটিতে পা রেখেই রোড শো করলেন মোদি

Next Post

হাফিজ রশিদের হয়ে প্রচারে আইনজীবীরা

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
Next Post
হাফিজ রশিদের হয়ে প্রচারে আইনজীবীরা

হাফিজ রশিদের হয়ে প্রচারে আইনজীবীরা

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?