Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

গুয়াহাটিতে পা রেখেই রোড শো করলেন মোদি

samayikprasanga by samayikprasanga
April 16, 2024
in slider, অসম
0
গুয়াহাটিতে পা রেখেই রোড শো করলেন মোদি

PM Narendra Modi Road Show in Guwahati

অনলাইন ডেস্ক : ভোটের মরশুমে অসমে সফরে এসে গুয়াহাটিতে বিশাল রোড শো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার সন্ধে পৌনে সাতটা নাগাদ বড়ঝার বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে নিয়ে অবতরণ করে বায়ুসেনার বিশেষ উড়ান। বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, প্রদেশ বিজেপি সভাপতি ভবেশ কলিতা এবং অগপ সভাপতি তথা কৃষিমন্ত্রী অতুল বরা। বিমানবন্দরের বাইরে বিভিন্ন সাংস্কৃতিক দল শিল্পের লহর তুলে অভিবাদন জানায় প্রধানমন্ত্রীকে। এরপর বিশাল প্রধানমন্ত্রীর কনভয় কইনাধরার রাজ্য অতিথিশালার দিকে এগোয়। সেখানেই রাত কাটাবেন মোদি। বুধবার নলবাড়িতে বিজেপি জোটের প্রার্থী অগপ বিধায়ক ফণীভূষণ চৌধুরীর ভোট-প্রচারে অংশ নিয়ে জনসভায় ভাষণ দেবেন।

এদিন গুয়াহাটিতে মোদির রোড শো-কে কেন্দ্র করে ব্যাপক উদ্দীপনা লক্ষ করা গিয়েছে। জিএস রোডের এবিসি-তে রাজ্য কংগ্রেসের সদরদফতর রাজীব ভবনের সামনে থেকে শুরু হয় প্রধানমন্ত্রীর রোড শো। যা শেষ হয়েছে রাজ্য সচিবালয়ের মুখে। মোদিকে এক পলক দেখতে রাস্তার দু-ধারে ভিড় জমান হাজার হাজার বিজেপি অনুরাগী। পুরো রাস্তা জুড়ে গাড়ির বাইরে পাদানিতে দাঁড়িয়ে উল্লসিত জনতার দিকে হাত নাড়াতে থাকতেন মোদি। মুহুর্মুহু স্লোগান ওঠে- জয় শ্রী রাম, অব কি বার চারশো পার। এই দৃশ্য দেখে বিজেপি নেতারা প্রবল আত্মবিশ্বাস নিয়ে বলছেন, রাজ্যে দলের ফল কী হবে এখনই লিখে দেওয়া যায়। এক সন্ধেয়ই অসমে বিজেপি-র প্রতি জনসমর্থনের আঁচ পেয়ে গেলেন মোদি। শহর, গ্রাম সর্বত্র যে বিজেপি অপ্রতিরোধ্য, তা-ও বিলক্ষণ বুঝছেন মোদি।

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

Tags: Assam BJPLaksabha Election 2024PM ModiRoad Show
Previous Post

মনিপুরে তেল ও গ্যাসের ট্যাঙ্কারে দুষ্কৃতিদের গুলি

Next Post

ভাঁওতাবাজি করার গ্যারান্টি হচ্ছে বিজেপি: মমতা

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
ভাঁওতাবাজি করার গ্যারান্টি হচ্ছে বিজেপি: মমতা

ভাঁওতাবাজি করার গ্যারান্টি হচ্ছে বিজেপি: মমতা

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?