Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

বরাক নদী হয়ে বার্মিজ সুপারি পাচার,ধৃত মনিপুরের তিন

samayikprasanga by samayikprasanga
January 30, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
বরাক নদী হয়ে বার্মিজ সুপারি পাচার,ধৃত মনিপুরের তিন

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

অনলাইন ডেস্ক : বরাক নদী হয়ে  বার্মিজ সুপারি পাচারের ঘটনায় পুলিশ গ্রেফতার করলো তিনজনকে। ধৃত তিনজনের মধ্যে দুজন সাজিদ খান (২৯) ও মহম্মদ নাজির‌(২২) মনিপুরের থাওবাল জেলা এবং অন্যজন মহম্মদ সারিমুল (২৩) সে রাজ্যেরই কাকচিনের বাসিন্দা।
রবিবার এই তিনজনকে এজেলার মনিপুর সীমান্তবর্তী জিরিঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গত ১০ জানুয়ারি লঞ্চে করে বরাক নদী হয়ে ৮৪ বস্তা বার্মিজ সুপারি পাচারের সময় লক্ষীপুর থানা পুলিশ গ্রেফতার করে দুই চালক রামসিং মাতং মার ও লালথুকসুখ মারকে।  দিলখুশ এলাকা থেকে বার্মিজ সুপারি সহ পাকড়াও করা হয় এই দুজনকে। তবে নদী যেহেতু অন্নপূর্ণা ঘাট নদী থানার আওতাধীন এলাকায় পড়েছে, তাই লক্ষ্মীপুর পুলিশ এই দুজনকে সমঝে দেয় নদী থানা পুলিশের কাছে।
এদিকে এসবের পরবর্তীতে তদন্ত চালিয়ে গতকাল রবিবার জিরিঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয় সাজিদ, নাজির ও সারিমুলকে।
পুলিশের এক সূত্র জানান নদীপথে সুপারি পাচার ধরা পড়ার পর ধৃত ২ লঞ্চ চালকের সূত্রে জানা যায় সাজিদদের কথা। বাজেয়াপ্ত করা ৮৪ বস্তা সুপারি পাঠিয়েছিল সাজিদরাই, তাই তাদের সম্পর্কে খোঁজখবর চালানো হচ্ছিল। রবিবার গোপন সূত্রে খবর পাওয়া যায়, তিনজন একটি গাড়িতে করে এসেছে জিরিঘাট এলাকায়। এই খবর পাওয়ার পর তাদের পাকড়াও করা হয়।
পুলিশের সূত্রটি আরও জানান, সাজিদরা বার্মিজ সুপারি পাচার সিন্ডিকেটের বড়মাপের চাই। তাদের সঙ্গে বিদেশের সুপারি কারবারিদেরও সংযোগ থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না।
সাজিদ, নাজির ও সারিমুলকে গ্রেফতারের পর সোমবার আদালতে পেশ করা হয়। আদালতের অনুমতিতে তাদের আরও জিজ্ঞাসাবাদ করতে দুই দিনের জন্য নিয়ে যাওয়া হয়েছে পুলিশ হেফাজতে।

Tags: Assam PoliceBurmiz nutCM Himanta Bishwa Sharmamanipur
Previous Post

আছিমগঞ্জে ক‌ম্যুনি‌টি হ‌লের টাকা আত্মসাৎ নিয়ে মামলা,তদন্তে পুলিশ

Next Post

কাছাড়ের কৃষক সংগঠনকে নিয়মিত অর্থসাহায্য দিতেন মাওবাদী কাঞ্চনদা

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
কাছাড়ের কৃষক সংগঠনকে নিয়মিত  অর্থসাহায্য দিতেন মাওবাদী কাঞ্চনদা

কাছাড়ের কৃষক সংগঠনকে নিয়মিত অর্থসাহায্য দিতেন মাওবাদী কাঞ্চনদা

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?