Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

কাছাড়ের কৃষক সংগঠনকে নিয়মিত অর্থসাহায্য দিতেন মাওবাদী কাঞ্চনদা

samayikprasanga by samayikprasanga
January 30, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
কাছাড়ের কৃষক সংগঠনকে নিয়মিত  অর্থসাহায্য দিতেন মাওবাদী কাঞ্চনদা

You might also like

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

অনলাইন ডেস্ক : গত বছর কাছাড়ের উধারবন্দ পাতিমারা বাগান এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে শীর্ষ মাওবাদী নেতা অরুন কুমার ভট্টাচার্য ওরফে কাঞ্চনদাকে। কাঞ্চনদা ধরা পড়ার পর থেকে বিভিন্ন নিরাপত্তা সংস্থা কাছাড় জেলায় মাওবাদীদের গতিবিধি নিয়ে জোর তদন্ত চালিয়ে যাচ্ছে। আর তদন্তের সূত্র ধরে এজেলায় সক্রিয় এক কৃষক সংগঠনের সঙ্গে মাওবাদীদের সংযোগ থাকার তথ্য বেরিয়ে এসেছে।
পুলিশের  এক উচ্চপদস্থ সূত্র জানান, বিভিন্ন ইস্যুতে আন্দোলন চালিয়ে যাওয়া সহ নানা তথ্য সংগ্রহের জন্য কাঞ্চনদা ওই কৃষক সংগঠনকে নিয়মিত অর্থসাহায্য দিতেন। বর্তমানে ওই সংগঠনের এক কর্মকর্তার গতিবিধির দিকে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। পুলিশের সূত্রটির কথায়,  শুধু কাঞ্চনদা নয় এর আগে এ জেলায় ধরা পড়া শীর্ষ মাওবাদী নেতা  অনুকুল চন্দ্র নস্কর ওরফে পরেশদা সহ নির্মলা বিশ্বাস এবং আমির উদ্দিনদের সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ ছিল ওই কৃষক সংগঠনের। ওই সংগঠনকে মাওবাদীদের  “ওপেন ফ্রন্ট” বলাটাই যুক্তিযুক্ত হবে।
প্রসঙ্গত বিগত দিনে কাছাড়ের এক প্রাক্তন পুলিশ সুপার বর্তমানে যিনি বাহিনীর শীর্ষ পদে আসীন রয়েছেন, তিনি ওই কৃষক সংগঠনের এক কর্মকর্তাকে ডেকে এ জেলায় মাওবাদী কার্যকলাপ ছড়ানোয় মদত না দেওয়ার জন্য  সরাসরি হুঁশিয়ারি দিয়েছিলেন।
এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সূত্রকে উদ্বৃত্ত করে সংবাদ সংস্থার খবরে উল্লেখ করা হয়েছে গোটা দেশজুড়ে ওই কৃষক সংগঠনের মতো শতাধিক এনজিও বা গণসংগঠন মাওবাদীদের হয়ে কাজ করছে বলে সাম্প্রতিককালে সরকারের কাছে রিপোর্ট পেশ করেছেন গোয়েন্দারা । গোয়েন্দাদের দাবি অনুযায়ী মূলত জঙ্গলে লুকিয়ে থাকা মাওবাদীদের কাছে বিভিন্ন এলাকার খবর দেওয়া  প্রয়োজনীয় রসদ পৌঁছে দেওয়ার কাজ করে থাকে এই সংগঠনগুলো। এর পাশাপাশি শিক্ষিত যুবকদের মাওবাদের প্রতি আকৃষ্ট করে তোলা এবং নতুন করে ক্যাডার নিযুক্তির ক্ষেত্রেও ভূমিকা নিয়ে তাকে এসব সংগঠনগুলো। এবার এসব সংগঠনগুলোর বিরুদ্ধে শুরু হতে পারে জোরদার অভিযান।

Tags: Assam Policecachar spCM Himanta Bishwa SharmaMaoist leader kanchan da
Previous Post

বরাক নদী হয়ে বার্মিজ সুপারি পাচার,ধৃত মনিপুরের তিন

Next Post

বরাকের সুপরিচিত ভাষা সংগ্রামী লোকমান আলি প্রয়াত

Related Posts

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর
slider

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

by samayikprasanga
April 30, 2026
শিলচরে  অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী
slider

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

by samayikprasanga
April 30, 2026
“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ
slider

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

by samayikprasanga
April 30, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

by samayikprasanga
April 30, 2026
Next Post
বরাকের সুপরিচিত ভাষা সংগ্রামী লোকমান আলি প্রয়াত

বরাকের সুপরিচিত ভাষা সংগ্রামী লোকমান আলি প্রয়াত

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?