Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

পিঙ্কি খুন, ম্যাজিস্ট্রেটের সামনে মহড়া পিনাকের

ঘাতকের ফাঁসি চেয়ে শিলচরে মোমবাতি মিছিল

samayikprasanga by samayikprasanga
July 22, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
পিঙ্কি খুন, ম্যাজিস্ট্রেটের সামনে মহড়া পিনাকের

অনলাইন ডেস্ক : পিঙ্কি রায় হত্যাকাণ্ডে ধৃত তার প্রেমিক পিনাক শুক্লবৈদ্যকে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। এরমধ্যে শুক্রবার কিভাবে পিঙ্কিকে সে খুন করেছে তা দেখানোর জন্য পুলিশ তাকে ধোয়ারবন্দের সেই বহুতলে নিয়ে যায়। কড়া প্রহরার মধ্যে পুলিশ এদিন সকালে পিনাককে নিয়ে পৌঁছায় ধোয়ারবন্দে। তদন্ত প্রক্রিয়ার অঙ্গ হিসেবেই কিভাবে খুন করেছে তা দেখানোর জন্য তাকে নিয়ে যাওয়া হয় যে বহুতল ভবন থেকে পিঙ্কির মৃতদেহ উদ্ধার হয়েছিল সেই ভবনে।

পুলিশের এক সূত্র জানান, এই প্রক্রিয়াকে পুলিশি ভাষায় বলা হয় ক্রাইম সিন রিক্রিয়েশন। সেখানে পিনাক ম্যাজিস্ট্রেট রুথি আইলাজাওসেলেক-এর উপস্থিতিতে সে কিভাবে পিঙ্কিকে ওই ভবনে নিয়ে গিয়েছিল, কিভাবে খুন করেছে সব অভিনয় করে দেখায়। জানা গেছে, বহুতল ভবনের পাশাপাশি পুলিশ পিনাককে অন্য একটি জায়গায় নিয়ে গিয়েছিল। যদিও তদন্তের স্বার্থে এনিয়ে পুলিশের কেউই মুখ খুলতে রাজি নন।

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

এদিকে পাঁচদিনের হেফাজত পর্বে পিনাককে সদর থানায় রেখে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। পুলিশের এক সূত্র জানান, পিনাক একা খুন করেছে বলে জানালেও এই ঘটনায় পরোক্ষ বা প্রত্যক্ষভাবে অন্য কেউ তার সহযোগী হয়েছিল কিনা তা নিশ্চিত হতে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে তাকে। পিঙ্কির হত্যাকারীর ফাঁসির দাবি জানিয়ে এদিন মা জননী সমাজ সেবা সংগঠনের পক্ষ থেকে শিলচরে মোমবাতি মিছিল বের করা হয়। মিছিল শুরু হয় শ্মশান রোডে সংগঠনের কার্যালয় থেকে এবং শেষ হয়  হয় সুভাষ নগরে। সংগঠনের কর্মকর্তারা বলেন, পিঙ্কির নৃশংস হত্যাকাণ্ড তাদের আতঙ্কিত করে তুলেছে। ভবিষ্যতে যাতে কেউ আর এ ধরনের ঘটনা ঘটানোর সাহস না পায় এর জন্য হত্যাকারীকে ফাঁসি দেওয়া জরুরি।

কর্মকর্তারা ক্ষোভ ব্যক্ত করে বলেন, পিঙ্কি নাপাত্তা হওয়ার পর পুলিশ প্রথমত ব্যাপারটায় গুরুত্বই দেয়নি। এটা খুবই উদ্বেগের ব্যাপার। এসব চলতে থাকলে সাধারণ লোক আর পুলিশের উপর ভরসা রাখতে পারবেন না। তারা রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে দাবি জানান, উত্তরপ্রদেশে যেভাবে অপরাধীদের বাড়িঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়, এরাজ্যেও যাতে এই পন্থা অবলম্বন করা হয়।

Tags: Assam PoliceExtreme PunishmentPinki MarderSilchar Crime
Previous Post

টাইটান আই প্লাস : শিলচরে ২য় শোরুমের উদ্বোধন

Next Post

উধারবন্দে মধুরায় ডুবে মৃত্যু একই পরিবারের দুই কিশোরের

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
উধারবন্দে মধুরায় ডুবে মৃত্যু একই পরিবারের দুই কিশোরের

উধারবন্দে মধুরায় ডুবে মৃত্যু একই পরিবারের দুই কিশোরের

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?