Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

উধারবন্দে মধুরায় ডুবে মৃত্যু একই পরিবারের দুই কিশোরের

samayikprasanga by samayikprasanga
July 23, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
উধারবন্দে মধুরায় ডুবে মৃত্যু একই পরিবারের দুই কিশোরের

You might also like

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

অনলাইন ডেস্ক : এক মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের দুই কিশোরের মৃত্যু ঘটল উধারবন্দে।শনিবার দুপুরের দিকে বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে মধুরায় তলিয়ে যায় অনন্ত দেবনাথের দুই ছেলে শুভজিৎ দেবনাথ ( ১১) এবং অজিত দেবনাথ ( ৯)। রবিবার উধারবন্দেরই দুই ভিন্ন ভিন্ন স্থান থেকে তাদের নিথর দেহ উদ্ধার হয়। এই হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
                  শনিবার দুপুরে  উধারবন্দ এলাকায় বন্ধুদের  সঙ্গে স্নান করতে গিয়েছিলো হাসপাতাল রোডের নয় বছরের অজিত  এবং এগারো বছরের শুভ্রজিৎ । কিন্তু স্নান করতে করতে মধুরায়  আচমকা তলিয়ে যায় দুই ভাই। বাকিরা ফিরলেও অন্যদিনের মত স্নান করতে গিয়ে দুই ভাই না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি। পরিবার এবং স্থানীয়রা প্রাথমিক খোঁজাখুঁজির পর কোনও হদিশ না পাওয়ায়  পুলিশে খবর দেন। এদিকে অন্ধকার ঘনিয়ে আসায় শনিবার আর কিছু করতে পারেনি পুলিশ। রবিবার সকালে এসডিআরএফকে নিয়ে পুনরায় অভিযানে নামে তারা। প্রথমে গোসাইপুর এলাকায় ভেসে উঠে শুভজিতের দেহ। এরপর উধারবন্দ বাজারঘাট এলাকা থেকে অজিতের মৃতদেহ উদ্ধার করে এসডিআরএফ। দুই কিশোরের অকালমৃত্যুতে গোটা উধারবন্দে শোকের ছায়া নেমে এসেছে।
Tags: accidentAssam PoliceMadhura rivertwo minor dieUdharbond news
Previous Post

পিঙ্কি খুন, ম্যাজিস্ট্রেটের সামনে মহড়া পিনাকের

Next Post

বাবার বকুনির জের! উধারবন্দে আত্মঘাতী কিশোর

Related Posts

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর
slider

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

by samayikprasanga
April 30, 2026
শিলচরে  অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী
slider

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

by samayikprasanga
April 30, 2026
“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ
slider

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

by samayikprasanga
April 30, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

by samayikprasanga
April 30, 2026
Next Post
শ্বশুরবাড়িতে আত্মঘাতী যুবক!

বাবার বকুনির জের! উধারবন্দে আত্মঘাতী কিশোর

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?