Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

মনিপুরে শান্তি ফিরুক, কেন্দ্রের হস্তক্ষেপ চেয়ে শিলচরে মিছিল

samayikprasanga by samayikprasanga
May 25, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
মনিপুরে শান্তি ফিরুক, কেন্দ্রের হস্তক্ষেপ চেয়ে শিলচরে মিছিল

অনলাইন ডেস্ক : মনিপুরে শান্তি ফিরিয়ে আনতে ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্র সরকারের কাছে দাবি জানিয়ে বৃহস্পতিবার শিলচরে বের করা হলো এক মিছিল। এদিন সকালে শহরের ইটখোলা বীর টিকেন্দ্রজিত এম ই স্কুলের মাঠ থেকে শুরু হয় মিছিল। এতে যোগ দেন অল অসম মনিপুরি ইয়ুথ অ্যাসোসিয়েশন, নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা, অল অসম উইমেন মৈরাপাইবি কোর্ডিনেশন কমিটি, মনিপুরী কোর্ডিনেশন কমিটি সহ অন্যান্য সংগঠনের কর্মকর্তা ও সদস্যরা। দীর্ঘ মিছিল শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমার পর অফিসপাড়ায় জেলাশাসকের কার্যালয়ের সামনে সমবেত হন। এরপর এক প্রতিনিধি দল কার্যালয়ের ভেতরে গিয়ে জেলা শাসকের মারফত প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রেরণ করেন স্মারকপত্র।

মিছিলকারীদের পক্ষ থেকে বলা হয়েছে, মণিপুরে এখনও পুরোদমে শান্তি ফিরে আসেনি। তাই এ নিয়ে কেন্দ্রের হস্তক্ষেপ জরুরী। সঙ্গে এও বলা হয়েছে, ওই রাজ্যে সাম্প্রতিক হিংসা কান্ডের সঙ্গে জড়িত রয়েছে কুকি জঙ্গি সংগঠন। তাই কেন্দ্রের উচিত কুকি জঙ্গি সংগঠনের সঙ্গে অস্ত্রবিরতি প্রত্যাহার করা।

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

মনিপুরের একাংশ বিধায়কও হিংসা কান্ডের পেছনে ইন্ধন যুগিয়েছেন বলে অভিযোগ এনে এদের বিধায়ক পদ খারিজ করা এবং ভবিষ্যতে এরা যাতে ফের নির্বাচনে লড়তে না পারেন এ নিয়ে ব্যবস্থা গ্রহণেরও দাবী জানানো হয়েছে। এছাড়া মনিপুরের ঘটনার সূত্র ধরে মিজোরামেও কিছু কিছু মহল থেকে উস্কানিমূলক কথাবার্তা বলা হচ্ছে বলে অভিযোগ এনে এসব বন্ধ করার জন্য জোর গলায় সওয়াল করা হয়েছে।

Tags: Bishnupriya ManipuriManipur clashManipur youth AssociationSilchar AgitationSilchar News
Previous Post

লক্ষীপুরের এসআই-র বিরুদ্ধে ডিআইকে নালিশ প্রধান শিক্ষকের

Next Post

মিজোরামে রাষ্ট্রপতি শাসনের দাবি বিডিএফ-এর

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
মিজোরামে রাষ্ট্রপতি শাসনের দাবি বিডিএফ-এর

মিজোরামে রাষ্ট্রপতি শাসনের দাবি বিডিএফ-এর

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?