Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

লক্ষীপুরের এসআই-র বিরুদ্ধে ডিআইকে নালিশ প্রধান শিক্ষকের

মধ্যাহ্ন ভোজনের টাকা দাবি!

samayikprasanga by samayikprasanga
May 25, 2023
in অসম, বরাক উপত্যকা
0
লক্ষীপুরের এসআই-র বিরুদ্ধে ডিআইকে নালিশ প্রধান শিক্ষকের

অনলাইন ডেস্ক : কালবৈশাখী ঝড়ে ভূপতিত হয়েছে বিদ্যালয় ভবন। সেই ভবন পুনর্নির্মাণে শিক্ষা বিভাগের কর্তাব্যক্তিরা কার্যত উদাসীন। উল্টে সেই সুযোগে বিদ্যালয়ের মধ্যাহ্ন ভোজনের টাকা পকেটস্থ করতে উঠেপড়ে লেগেছেন তাঁরা। এমনই অভিযোগ উঠেছে লক্ষীপুর শিক্ষাখন্ডের এসআই বাহারুল বড়ভুইয়ার বিরুদ্ধে। আর অভিযোগকারী হলেন ওই ব্লকের অন্তর্গত ১২৬৩ নং ডুঙ্গিরপার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহাব উদ্দিন চৌধুরী।

কাছাড়ের বিদ্যালয় সমূহের উপ পরিদর্শকের (ডিআই) কাছে এক লিখিত অভিযোগে সাহাবউদ্দিন জানান, গত ২০ এপ্রিলের ঘূর্ণিঝড়ে ডুঙ্গিরপার প্রাথমিক বিদ্যালয়টি ভূপতিত হয়ে যায়। এতে বিদ্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সেদিন থেকেই পড়াশোনা বন্ধ। প্রধান শিক্ষক হিসেবে সাহাব উদ্দিন সঙ্গে সঙ্গেই বিভাগীয় কর্তাদের জানান। দুদিন পর তিনি মধ্যাহ্ন ভোজনের মাসিক হিসেব জমা দিতে ব্লক কার্যালয়ে গেলে এসআই বাহারুল বড়ভুইয়া নাকি তাঁর কাছে মধ্যাহ্ন ভোজনের টাকাগুলো দাবি করেন। সাহাব উদ্দিন এতে আপত্তি জানিয়ে বলেন, সেই টাকা বিদ্যালয়ের অ্যাকাউন্টে জমা আছে। টাকা না পেয়ে এসআই তাঁর সঙ্গে  অত্যন্ত দুর্ব্যবহার করেন বলে অভিযোগে উল্লেখ করেন প্রধান শিক্ষক।

You might also like

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

জানা গেছে, ডুঙ্গিরপার বিদ্যালয়টি ভেঙ্গে পড়ায় সাহাব উদ্দিন চৌধুরী এবং ওপর শিক্ষক সুস্মিতা দেবকে ওই এসআই মৌখিক নির্দেশে প্রথমে শিলঘাট বিদ্যালয়ে এবং পরে ‘শাস্তিস্বরূপ’ হাজি জাহির আলি মেমোরিয়াল স্কুলে বদলি করেন। পাশাপাশি সব ছাত্রদেরও ওই স্কুলে পাঠানো হয়। সেদিন ব্লক কার্যালয়ে এসআই বাহারুল যখন ডুঙ্গিরপার স্কুলের প্রধান শিক্ষক সাহাব উদ্দিনকে টাকা না দেওয়ায় গালিগালাজ করছিলেন তখন তাঁর সঙ্গেই ছিলেন প্রাথমিক শিক্ষক সম্মিলনীর ব্লক সভাপতি আকবর হোসেন বড়ভুইয়া। তিনিও একজন শিক্ষকের সঙ্গে এমন ব্যবহারের প্রতিবাদ জানান। ঘটনার সম্পূর্ণ বিবরণ জানিয়ে সাহাব উদ্দিন ডিআই-র কাছে উপযুক্ত বিচার কামনা করেছেন। সেই সঙ্গে উক্ত এসআইকে লক্ষীপুর ব্লক থেকে সরানোর দাবি জানিয়েছেন।

Tags: DI of Schools CacharLakhipur education blockMid day mealSilchar News
Previous Post

জাতিদাঙ্গা ছড়াল রাজধানী ইম্ফলে, গুলিতে নিহত ১

Next Post

মনিপুরে শান্তি ফিরুক, কেন্দ্রের হস্তক্ষেপ চেয়ে শিলচরে মিছিল

Related Posts

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর
slider

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

by samayikprasanga
April 30, 2026
শিলচরে  অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী
slider

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

by samayikprasanga
April 30, 2026
“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ
slider

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

অতিরিক্ত বিমান ভাড়ার ১০ হাজার টাকা জমার নির্দেশে চরম উদ্বেগ হজযাত্রীদের

by samayikprasanga
April 30, 2026
Next Post
মনিপুরে শান্তি ফিরুক, কেন্দ্রের হস্তক্ষেপ চেয়ে শিলচরে মিছিল

মনিপুরে শান্তি ফিরুক, কেন্দ্রের হস্তক্ষেপ চেয়ে শিলচরে মিছিল

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?