Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

এডভান্স বাংলায় রাজ্যসেরা শিলচরের বৈশালী হতে চায় শিক্ষক

samayikprasanga by samayikprasanga
April 28, 2026
in slider, অসম, বরাক উপত্যকা
0
এডভান্স বাংলায় রাজ্যসেরা শিলচরের বৈশালী হতে চায় শিক্ষক

অনলাইন ডেস্ক : দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত বর্ষের পরীক্ষায় এডভান্স বাংলায় ৯৯ পেয়ে রাজ্যের সেরা হয়েছে শিলচর রামানুজ গুপ্ত সিনিয়র সেকেন্ডারি বিদ্যালয়ের বৈশালী দাস। সে জানিয়েছে বাংলার নিয়েই পড়াশোনা করতে চায় এবং ভবিষ্যতে খুব হওয়ার স্বপ্ন রয়েছে। বৈশালী ৮৪ শতাংশ নম্বর পেয়েছে এবং এবছর রামানুজ গুপ্ত কলেজের একমাত্র রাজ্যসেরা নম্বর পেয়েছে সে এবং জানিয়েছে এই সাফল্যের পেছনে অবদান তার শিক্ষক তমজিত সাহা এবং মা-বাবার। তার বাবা চম্পক দাস একজন শিক্ষক এবং মা মঞ্জুরী দাসও শিক্ষকতা করেন। বাড়িতে একটা পড়াশোনার পরিবেশ রয়েছে এবং বৈশালী নিজেও পড়াশোনার প্রতি বরাবরই আগ্রহী। পরীক্ষার সাফল্যের বিষয়ে সাময়িক প্রসঙ্গের প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে সে জানায়, বাংলা ভাষার প্রতি তার আগ্রহ ছোটবেলা থেকেই ছিল। সেই ভালোবাসা থেকেই পড়াশোনা করেছে এবং রাজ্যের সেরা নম্বর পেয়েছে। আলাদা করে সেরা নম্বর পাওয়ার স্বপ্ন কখনো দেখেনি। তবে বাংলার প্রতি তার আগ্রহে খামতি ছিল না। ভবিষ্যতের স্বপ্ন নিয়ে তার বয়ান, ‘আমার মা-বাবা এবং শিক্ষক তমজিত সাহা আমার কাছে আদর্শ। তাদের অনুপ্রেরণায় আমি শিক্ষক হওয়ার স্বপ্ন দেখি। এবার ভালো রেজাল্ট করতে পেরেছি এবং আগামীতে আরও ভালো রেজাল্ট করতে চাই। স্নাতক স্নাতক উত্তর এবং গবেষণা, পুরোটা শেষ করে শিক্ষকতাই নিজেকে নিয়োজিত করতে চাই।’ রামানুজ গুপ্ত সিনিয়র সেকেন্ডারি বিদ্যালয়ে এবার ৯৫ শতাংশ পাশের হার এবং ৬৯টি লেটার এসেছে। এরমধ্যে একমাত্র রাজ্য সেরা নম্বর এনেছে বৈশালী। এছাড়া অর্থনীতিতে ৯২ নম্বর পেয়েছে একটি ছাত্র। তমোজিত সাহা বৈশালীর এই সাফল্যে অত্যন্ত আনন্দিত এবং তাকে অভিনন্দন জানিয়েছেন।

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

Tags: advance bengaliAhsecAssam
Previous Post

জুলাইয়ের শুরুতে প্রশান্ত বিশ্বাস ও তুলসী মিশ্র দাবার মেগা আসর শিলচরে

Next Post

মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও হতাশা

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই

মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও হতাশা

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?