অনলাইন ডেস্ক : কাছাড় পুলিশে রদবদল করা হলো ৭ সাব-ইন্সপেক্টরকে। সিনিয়র পুলিশ সুপার সঞ্জীব কুমার শইকিয়া সোমবার এক নির্দেশে এই ৭জনকে বদলি করেন।
৭ সাব ইন্সপেক্টরের মধ্যে শিলচর সদর থানার টিএসআই শুভজিৎ দত্তকে বদলি করা হয়েছে লায়লাপুর পেট্রোল পোষ্টের ইনচার্জ হিসেবে। আর বাঁশকান্দি পুলিশ পেট্রোল পোষ্টের ইনচার্জ অচ্যুত নাথকে করা হয়েছে শিলচর সদর থানার টিএসআই। বাঁশকান্দি পুলিশ পেট্রোল পোষ্টের ইনচার্জ করা হয়েছে শিলচর সদর থানায় কর্মরত রিপন নমঃশূদ্রকে। শিলচর রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ অচ্যুত কুমার ফুকনকে করা হয়েছে ধোয়ারবন্দ থানার ওসি।
ধোয়ারবন্দ থানার ওসি বিদ্যুৎ বিকাশ মরাণকে করা হয়েছে রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ। লায়লাপুর পেট্রোলপোস্টের ইনচার্জ দিবাকর গগৈ কে করা হয়েছে বিহাড়া ফাঁড়ির ইনচার্জ এবং বিহাড়া ফাঁড়ির ইনচার্জ অজয় দাসকে বদলি করা হয়েছে শিলচর তারাপুর পুলিশ ফাড়িতে।





