Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

হাইভোল্টেজ লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত নির্মাণ সংস্থার কর্মী

samayikprasanga by samayikprasanga
July 3, 2025
in slider, অসম, বরাক উপত্যকা
0
হাইভোল্টেজ লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত নির্মাণ সংস্থার কর্মী

অনলাইন ডেস্ক : হাইভোল্টেজ বৈদ্যুতিক লাইনে শ্রমিক দিয়ে কাজ করাতে গিয়ে বড় অঘটন ঘটল। শ্রমিক বৈদ্যুতিক খুটিতে উঠে বৈদ্যুতিক লাইনে কাজ শুরু করতেই বিদ‍্যুৎ সংযোগ ঘটে যায়। সঙ্গে সঙ্গে বৈদ্যুতিক তারেই ঝলসে গিয়ে মৃত্যু ঘটে শ্রমিকের।  বৃহস্পতিবার বিকেল অনুমান চারটায় কাশিপুর বাইপাস সংলগ্ন ৩৭ নম্বর জাতীয় সড়কের পাশে এই ঘটনা ঘটে । বৈদ্যুতিক লাইনে ঝলসে গিয়ে হত শ্রমিকের নাম সাদ্দাম হোসেন। বয়স ২১ বছর।বাড়ি কামরূপ জেলার নগরবেরা। এই ঘটনার পর বিভাগীয় চরম গাফিলতির অভিযোগ উত্থাপন করে ৩৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন উত্তেজিত জনতা। প্রায় ঘন্টা খানেক জাতীয় সড়ক অবরোধ করে রাখা হয়।

বিদ্যুতের লাইনে ঝুলে রয়েছে সাদ্দাম।

পরে শিলচর সদর থানার ওসি বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত লোকদের বুঝিয়ে জাতীয় সড়ক অবরোধ মুক্ত করেন এবং বৈদ্যুতিক লাইন থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য কাশিপুর বাইপাস সংলগ্ন সড়কে অসমমালা সড়ক নির্মাণ প্রকল্পের কাজ চলছে। সঙ্গে হাইভোল্টেজ বৈদ্যুতিক লাইন স্হানান্তরের কাজ অব‍্যাহত রয়েছে।টিটিসি নির্মাণ সংস্থা এই কাজের দায়িত্বে রয়েছে।  বিদ্যুৎ বিভাগের স্থানীয় লাইনম‍্যান মেওয়ালাল রবিদাস ঘটনাস্হলেই ছিলেন। তাদের উপস্হিতিতে বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন করা হয়েছে বলে শ্রমিকদের কাজে লাগানো হয় বলে অভিযোগ করেন মৃত যুবকের সহযোগীরা। তারা বলেন বৈদ্যুতিক লাইন কাটা হয়েছে বলে সাদ্দাম হোসেন কে হাইভোল্টেজ লাইনে উঠানো হয়েছে। সাদ্দাম বৈদ্যুতিক লাইনে উঠে কাজ শুরু করতেই বিদ্যুৎ সংযোগ হয়ে গেল এটা বিভাগীয় গাফিলতি বলে অভিযোগ উঠেছে। নির্মাণ সংস্থার  ইঞ্জিনিয়ার এবং বিভাগীয় লাইনম‍্যানের অবহেলায় বিদ্যুৎ সংযোগ স্থাপন হয়ে শ্রমিক সাদ্দাম হোসেনের মৃত্যু ঘটেছে বলে অভিযোগ করেন তার সহযোগী শ্রমিকরা। এর আগেও কাশিপুরে এরকম ঘটনা সংঘটিত হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয় লোকজন।

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

Tags: APDCLAsebAssam Police
Previous Post

ELI প্রকল্পে লাভবান হবে বেসরকারি ক্ষেত্রের ৩. ৫ কর্মী

Next Post

পাশবিকতার শিকার দশ বছরের শিশু কন্যাকে উদ্ধার, গ্রেফতার যুবক

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
পাশবিকতার শিকার দশ বছরের শিশু কন্যাকে উদ্ধার, গ্রেফতার যুবক

পাশবিকতার শিকার দশ বছরের শিশু কন্যাকে উদ্ধার, গ্রেফতার যুবক

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?