Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

সর্বোত্তম চিকিৎসা প্রদান করুন, শিলচরে ডাক্তারদের বললেন রাজ্যপাল

COVID-এর বিরুদ্ধে লড়াই, মেডিক্যাল কর্তৃপক্ষের প্রশংসা

samayikprasanga by samayikprasanga
May 24, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
সর্বোত্তম চিকিৎসা প্রদান করুন, শিলচরে ডাক্তারদের বললেন রাজ্যপাল

অনলাইন ডেস্ক : আসামের রাজ্যপাল গোলাব চাঁদ কাটারিয়া বুধবার তিন দিনের বরাক উপত্যকা কার্যসূচির শেষ দিনে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে নির্মীয়মান ক্যান্সার হাসপাতাল ভবনের কাজ পরিদর্শন করেন। এর আগে রাজ্যপাল শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত এক সভায় ভাষণ দিতে গিয়ে বলেন, রোগীদের সঙ্গে সুন্দর ব্যবহার করলেই রোগীরা অর্ধেক সুস্থ হয়ে উঠেন। তিনি বলেন, চিকিৎসা ক্ষেত্রের মূল ভিত্তিই হচ্ছে ব্যবহার। চিকিৎসকদের এক্ষেত্রে তাদের বিশেষ জোর দেওয়া উচিত। সভায় তিনি ভালো ব্যবহারের পরামর্শ দেওয়ার সঙ্গে সঙ্গে এও বলেন, জনতার টাকা খুবই কষ্টের টাকা। এই টাকার সঠিক ব্যবহার করে যাতে রোগীদের সেরা পরিষেবা দেওয়া সম্ভব হয়, একথা সবসময় মাথায় রাখতে হবে তাদের।

You might also like

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, তাদের কাজ করার জন্য শক্তি সঞ্চয় এবং সময়ের মূল্য বোঝাটা খুবই জরুরি, এতেই উন্নতি হবে প্রতিষ্ঠানের। রাজ্যপাল আরও বলেন, তিনি খুঁত ধরতে আসেননি। চিকিৎসকরা যেন তাকে রাজ্যপাল নয়, নিজেদের সহযোগী হিসেবে ধরে নেন। শুধু খুঁত ধরার মানসিকতা থাকলে ভালো কাজ করা যায় না।  তিনি  বলেন, এটা আমাদের দুর্ভাগ্য যে, সারা ভারতেই বিভিন্ন হাসপাতালের শৌচালয়ের অবস্থা খুবই শোচনীয়। তাই সবার আগে জরুরি হাসপাতালের শৌচালয়ের অবস্থা ঠিক করা। শৌচালয় পরিষ্কার থাকলে পরিষ্কার থাকবে সারা হাসপাতালই। মেডিক্যালের অধ্যক্ষ ডা: ভাস্কর গুপ্ত, সুপারিনটেনডেন্ট বিশ্বদীপ চৌধুরী, পরিচালন সমিতির অধ্যক্ষ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, পরিচালন সমিতির উপাধ্যক্ষ সাংসদ ডা: রাজদীপ রায়, জেলাশাসক রোহনকুমার ঝা সহ কিছু চিকিৎসকের উপস্থিতিতে  রাজ্যপাল আরও বলেন, একসময় তিনি শিক্ষকতা করেছেন। পরবর্তীতে রাজনীতি করতে করতে এসে পৌঁছেছেন আজকের অবস্থানে। গোটা কর্মজীবনে, তার উপলব্ধি হয়েছে-সেবা, মিষ্ট কথা বলা এবং ভালো ব্যবহারই একজন প্রকৃত মানুষ তৈরি করতে পারে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। তিনি বর্তমান সরকারের জমানায় কিভাবে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের পরিকাঠামগত উন্নতি হয়েছে তা সবিস্তারে তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ ডা: রাজদীপ রায়   শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের এ পর্যন্ত সামগ্রিক উন্নয়নের বিস্তারিত তথ্য  তুলে ধরেন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ ডা: ভাস্কর গুপ্ত।

Tags: Assam GovernorGulab Chand KatariaSilchar Medical College
Previous Post

উধারবন্দে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

Next Post

মিজোরামে ফের বাঙালি উৎখাতের চক্রান্ত, সরব ফোরাম

Related Posts

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী
slider

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

by samayikprasanga
April 15, 2026
মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান
slider

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

by samayikprasanga
April 15, 2026
ভিক্ষাজিবীর ভেক ধরে  মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা
slider

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

by samayikprasanga
March 31, 2026
নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস
slider

নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস

by samayikprasanga
March 21, 2026
কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা
slider

কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা

by samayikprasanga
March 21, 2026
Next Post
মিজোরামে ফের বাঙালি উৎখাতের চক্রান্ত, সরব ফোরাম

মিজোরামে ফের বাঙালি উৎখাতের চক্রান্ত, সরব ফোরাম

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?