Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

মিজোরামে ফের বাঙালি উৎখাতের চক্রান্ত, সরব ফোরাম

samayikprasanga by samayikprasanga
May 24, 2023
in slider, অসম
0
মিজোরামে ফের বাঙালি উৎখাতের চক্রান্ত, সরব ফোরাম

অনলাইন ডেস্ক : মিজোরাম থেকে ফের বাঙালি তথা অমিজোদের উৎখাত করার গভীর চক্রান্ত শুরু হয়েছে। গত ১৫ মে থেকে ইয়ং মিজো অ্যাসোসিয়েশন আইজল শহরে অমিজো ব্যবসায়ীদের কাছে দোকান বন্ধ করার নোটিশ পৌঁছে দেয়। ইতিমধ্যে বাঙালি ও হিন্দিভাষীদের একান্নব্বইটি দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে ফোরাম ফর প্রটেকশন অব নন মিজোস- এর পক্ষ থেকে বুধবার এক জরুরি সভায় এ ব্যাপারে দ্রুত কেন্দ্র সরকার এবং মিজোরাম ও অসম সরকারের হস্তক্ষেপ দাবি করা হয়েছে।

সাংবাদিক সম্মেলনে বলা হয়েছে, সবগুলো দোকান যাতে কালবিলম্ব না করে খুলে দেওয়া হয়, সেটা সুনিশ্চিত করতে হবে। ওয়াইএমএ-র মতো সংগঠন কী ভাবে সমান্তরাল প্রশাসন চালাচ্ছে, এ নিয়েও সবাই গভীর উস্মা প্রকাশ করা হয়। সকল অমিজো ব্যবসায়ী তথা নাগরিককে নিরাপত্তা প্রদানের জন্য সরকারের কাছে জোরালো দাবি জানানো হয়েছে। সরকার নিষ্ক্রিয় ভূমিকা পালন করলে ফোরাম অন্যান্য সংগঠন ও জনগণকে সঙ্গে নিয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।  সাংবাদিক সম্মেলনে বক্তব্য পেশ করেন ফোরামের মুখ্য সংযোজক শংকর দে, আকসা উপদেষ্টা রূপম নন্দীপুরকায়স্থ, বিডিওয়াইএফ মুখ্য আহ্বায়ক কল্পার্নভ গুপ্ত, কংগ্রেস নেতা শরিফুজ্জামান লস্কর, ফোরামের সংযোজক অধ্যাপক সুব্রত দেব প্রমুখ।

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

Tags: Assam-Mizoram ClashForum For Non-MizosYoung Mizo Association
Previous Post

সর্বোত্তম চিকিৎসা প্রদান করুন, শিলচরে ডাক্তারদের বললেন রাজ্যপাল

Next Post

শিলচরে নাবালিকা ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, ধৃত-৩

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
শিলচরে নাবালিকা ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, ধৃত-৩

শিলচরে নাবালিকা ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, ধৃত-৩

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?