Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

শিলাদিত্যের সাম্প্রদায়িক বক্তব্যে ক্ষুব্ধ বরাকবাসী

তীব্র প্রতিক্রিয়া জানাল বিডিএফ

samayikprasanga by samayikprasanga
July 24, 2023
in slider, অসম
0
শিলাদিত্যের সাম্প্রদায়িক বক্তব্যে ক্ষুব্ধ বরাকবাসী

অনলাইন ডেস্ক : হোজাইর প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা শিলাদিত্য দেব সম্প্রতি বরাকে এসে চরম সাম্প্রদায়িক মন্তব্য করায় বরাক জুড়ে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ নিয়ে এবার সরব হল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। বিডিএফের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় বলেন, সারা আসাম বাঙালি পরিষদের উপদেষ্টা হিসেবে প্রাক্তন বিধায়ক শিলাদিত্য দেব সম্প্রতি বরাকের তিন জেলায় যে সভা করেছেন, তাতে সমস্যা ছিল না। কিন্তু এইসব সভা সমিতি তথা সংবাদ মাধ্যমে যেভাবে তিনি হিন্দু মুসলিম সংক্রান্ত সাম্প্রদায়িক বক্তব্য রেখেছেন তা নিয়ে অনেকেই ক্ষুব্ধ। প্রথমে তাঁরা তাকে গুরুত্ব না দেবার সিদ্ধান্ত নিলেও পরে জনগনের অনুরোধে মুখ খুলতে বাধ্য হচ্ছেন।

প্রদীপবাবু বলেন, বিধায়ক হবার সময় থেকেই শিলাদিত্য এমন চূড়ান্ত সাম্প্রদায়িক মন্তব্য করে বেড়াচ্ছেন। মুসলমানদের প্রতি বিষোদগার করাই তার অন্যতম কাজ এবং সম্ভবতঃ এই কাজের জন্যই তাঁকে বিজেপি দলে রাখা হয়েছে। প্রদীপবাবু বলেন, এবারে বরাকে এসে তিনি যেসব মন্তব্য করেছেন তাতে মনে হচ্ছে তিনি এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাইছেন। বরাক উপত্যকা শান্তির দ্বীপ। এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বাঙালি, জনজাতি সবাই একসাথে শান্তিতে বসবাস করছেন। বিভাজনের বহুচেষ্টা সচেতন জনগন এখানে প্রতিহত করে আসছেন। তাই শিলাদিত্য দেবের এ ধরণের অপচেষ্টা বরাকবাসী কোনও অবস্থায় মেনে নেবেন না।

You might also like

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

প্রদীপবাবু আরও বলেন, শিলাদিত্য দেব যদি এতই হিন্দু দরদি হয়ে থাকেন তবে এনারসিতে যে বারো লক্ষ হিন্দু বাঙালি বাদ পড়েছেন, যাদের আধার কার্ডকে এতোদিন ধরে অকেজো করে রাখা হয়েছে, তাদের সম্পর্কে সম্পূর্ণ নীরব কেন? তার দল বাঙালি হিন্দুদের স্বার্থে নাগরিকত্ব সংশোধনী বিল উভয় সংসদে পাশ করিয়েও বছরের পর বছর ধরে বাস্তবায়ন করে না – এই ব্যাপারে তাঁর কোনও বক্তব্য নেই কেন? যখন নির্দোষ বাঙালি হিন্দুদের বারবার ডি নোটিশ দেওয়া হয়, তখন তিনি মুখে কুলুপ এঁটে বসে থাকেন কেন? আসামের সরকারি চাকরিতে বাঙালি হিন্দু প্রার্থীদের ইচ্ছাকৃতভাবে বঞ্চনা করা হলে তার প্রতিক্রিয়া পাওয়া যায় না। প্রদীপবাবু চাঁচাছোলা ভাষায় এদিন শিলাদিত্য দেবকে বরাকে এসে এসব দালালি না করে বরং ব্রহ্মপুত্র উপত্যকার আশি লক্ষ বাঙালির স্বার্থে মনোযোগ দেবার পরামর্শ দিয়েছেন।

Tags: Assam BJPBangali HinduBarak Democratic FrontHate SpeechShiladitya Deb
Previous Post

দারিদ্র-মুক্তিতে কাছাড়-করিমগঞ্জকে ছাপিয়ে গেল হাইলাকান্দি

Next Post

মনিপুরের দাঙ্গার রেশ মিজোরামেও

Related Posts

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর
slider

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

by samayikprasanga
April 30, 2026
শিলচরে  অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী
slider

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

by samayikprasanga
April 30, 2026
“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ
slider

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

by samayikprasanga
April 30, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

by samayikprasanga
April 30, 2026
Next Post
মনিপুরের দাঙ্গার রেশ মিজোরামেও

মনিপুরের দাঙ্গার রেশ মিজোরামেও

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?