Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

দারিদ্র-মুক্তিতে কাছাড়-করিমগঞ্জকে ছাপিয়ে গেল হাইলাকান্দি

samayikprasanga by samayikprasanga
July 24, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
দারিদ্র-মুক্তিতে কাছাড়-করিমগঞ্জকে ছাপিয়ে গেল হাইলাকান্দি

অনলাইন ডেস্ক : দারিদ্র থেকে মুক্তির ক্ষেত্রে গত পাঁচ বছরে অসমের সাফল্য বেশ আশাব্যঞ্জক। এই পাঁচ বছরে রাজ্যে দরিদ্রতার কবল থেকে মুক্ত হয়েছেন ৪৬’৮৭ লক্ষ লোক। শতাংশের হিসেবে দারিদ্র হ্রাস পেয়েছে ১৩’৩০ শতাংশ। দারিদ্র হ্রাস নিয়ে নিতি আয়োগের পক্ষ থেকে প্রকাশিত ‘ প্রোগ্রেসেস রিভিউ-২০১৩’ শীর্ষক প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত পাঁচ বছর সময় কালে বরাক উপত্যকার তিন জেলার মধ্যে দারিদ্রের হার সবচেয়ে বেশি ১৪’৮৫ শতাংশ কমেছে হাইলাকান্দিতে। দ্বিতীয় স্থানে রয়েছে করিমগঞ্জ, ওই জেলায় দারিদ্র হ্রাসের হার ১৩’০৯ শতাংশ এবং কাছাড়ে কমেছে ১১’৭১ শতাংশ।

হ্রাসের হার সবচেয়ে বেশি হলেও দরিদ্রতার নিরিখে অবশ্য হাইলাকান্দি এখনও অন্য দুই জেলা থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে। এক্ষেত্রে করিমগঞ্জ রয়েছে দ্বিতীয় স্থানে এবং কাছাড় রয়ে গেছে যথারীতি শীর্ষে। প্রতিবেদন অনুযায়ী, কাছাড়ে গত পাঁচ বছরে বহুমাত্রিক দরিদ্রতা ৪২’২৯ শতাংশ থেকে কমে হয়েছে ৩০’৫৮ শতাংশ। করিমগঞ্জে ৪৬’০২ শতাংশ থেকে ৩২’৯৩ শতাংশ এবং হাইলাকান্দিতে ৫১’০৭ শতাংশ থেকে  কমে হয়েছে ৩৬’২২ শতাংশ।

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

উপত্যকার তিন জেলা ছাড়া রাজ্যের অন্যান্য জেলার মধ্যে শোনিতপুরে পাঁচ বছরে বহুমাত্রিক দরিদ্রতা ২৫’৩২ শতাংশ থেকে কমে হয়েছে ১৯’৯৪ শতাংশ, বরপেটায় ৩৯’৪১ শতাংশ থেকে ১৯’১২ শতাংশ, ধুবড়িতে ৫১’৬ শতাংশ থেকে ২৬’০২ শতাংশ, দরঙে ৩৮’২২ শতাংশ থেকে ২৩’৬৫ শতাংশ, মরিগাওয়ে ৩৬’৭৫ শতাংশ থেকে ২২’৪৬ শতাংশ, নগাওয়ে ৩০’৫১ শতাংশ থেকে ২০’৪৮ শতাংশ, ওদালগুড়িতে ২৯’৪৬ শতাংশ থেকে ১৯’৯৪ শতাংশ, কোকরাঝাড়ে ৩২’১৪ শতাংশ থেকে ১৮’৯২ শতাংশ, গোয়ালপাড়ায় ৪০’১৫ শতাংশ থেকে ১৮’৩৪ শতাংশ, তিনসুকিয়ায় ৩৬’৭০ শতাংশ থেকে ১৭’৬৬ শতাংশ, বঙ্গাইগাওয়ে ৩৩’৭৭ শতাংশ থেকে ১৭’৩৯ শতাংশ, চিরাং-এ ৩৬’২ শতাংশ থেকে ১৬’৭৯ শতাংশ, কার্বি আংলং- এ ৩৭’৫৯ শতাংশ থেকে ১৬’২০ শতাংশ, বাক্সায় ২৩’৫৯ শতাংশ থেকে ১৫’৬০ শতাংশ, গোলাঘাটে ২০’৬০ শতাংশ থেকে ১৪’৫০ শতাংশ, লখিমপুরে ২৪’২৩ শতাংশ থেকে ১৪’০৬ শতাংশ, ধেমাজিতে ২৭’৭১ শতাংশ থেকে ১৩’৭৩ শতাংশ, ডিমাহাসাও-এ ৩১’০৭ শতাংশ থেকে ১৩’৬২ শতাংশ, কামরূপে ২৬’২২ শতাংশ থেকে ১২’৭১ শতাংশ, ডিব্রুগড়ে ২৮’৯৭ শতাংশ থেকে ১২’২৬ শতাংশ, যোরহাটে ২০’২৪ শতাংশ থেকে ১১’৪৯ শতাংশ, নলবাড়িতে ১৬’৯৪ শতাংশ থেকে ১১’২৪ শতাংশ, শিবসাগরে ১০’৯৩ শতাংশ থেকে ৫’৬৩ শতাংশ এবং কামরূপ (মেট্রো) জেলায় দরিদ্রতা হ্রাস পেয়েছে ২৫’৫৫ শতাংশ থেকে ১০’২৮ শতাংশ।

Tags: Barak Valley UpdatesNITI AyogPovertyProgresses Review 2023
Previous Post

ঝিনুক দিয়ে প্রতিমা, ভিক্টোরিয়া মেমোরিয়াল উধারবন্দ কালীবাড়ি রোডের আসন্ন পুজোর চমক

Next Post

শিলাদিত্যের সাম্প্রদায়িক বক্তব্যে ক্ষুব্ধ বরাকবাসী

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
Next Post
শিলাদিত্যের সাম্প্রদায়িক বক্তব্যে ক্ষুব্ধ বরাকবাসী

শিলাদিত্যের সাম্প্রদায়িক বক্তব্যে ক্ষুব্ধ বরাকবাসী

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?