Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

শিলচর মাতালেন ‘ইংরেজ জমানার জেইলর’ আসরানি

samayikprasanga by samayikprasanga
October 21, 2023
in slider, বরাক উপত্যকা
0
শিলচর  মাতালেন ‘ইংরেজ জমানার জেইলর’ আসরানি

অনলাইন ডেস্ক : তিনি হাজির হবেন মঞ্চে, আর শোলের সেই বিখ্যাত ডায়লগ ‘অ্যংরেজো কি জমানা কি জেইলর’-আউড়াবেন না তা কি হয়। শুক্রবার মহাষষ্ঠীর রাতে এভাবেই শিলচর অম্বিকাপুর পূর্বপাড়া পূজা কমিটির উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শক শ্রোতাদের মাতিয়ে তুললেন বলিউডের প্রবীণ কৌতুক অভিনেতা গোবর্ধন আসরানি।

পুরো নাম গোবর্ধন আসরানি হলেও তাকে শুধু আসরানি নামেই চেনে গোটা দেশ। অনুষ্ঠানে প্রায় ২৫ মিনিট দর্শক শ্রোতাদের সামনে হাজির হয়ে কৌতুকের মাধ্যমে তাদের মাতিয়ে তোলার পাশাপাশি তিনি আলাপচারিতাও শামিল হোন। কৌতুকের মাধ্যমে দর্শক শ্রোতাদের মাতিয়ে তোলার পাশাপাশি আলাপচারিতার মাঝে কিছুটা আবেগিক হয়ে বলেন, সশরীরে দর্শক শ্রোতাদের সামনে হাজির হয়ে নিজের সম্পর্কে যতটুকু অনুভব করা যায় সিনেমায় অভিনয় করে তা হয়ে উঠে না। দর্শকরা কোনও অভিনেতাকে কিভাবে নিচ্ছেন, সরাসরি তাদের সামনে হাজির হলেই তা অনুধাবন করা সম্ভব। আর এদিন দর্শক-শ্রোতারা যেভাবে তাকে উজাড় করে ভালোবাসা দিয়েছেন এ থেকে তিনি অনুভব করতে পারছেন, বলিউডের ফিল্ম ইন্ডাস্ট্রির যাত্রা অব্যাহত থাকবে দীর্ঘদিন।

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে আসরানি পুজো কমিটির মন্ডপে ঢুকে দেবীর উদ্দেশ্যে আরতিও নিবেদন করেন। এদিনের এই জমজমাট অনুষ্ঠানে আসরানির পাশাপাশি সঙ্গীত পরিবেশন করেন সারেগামাপা খ্যাত সঙ্গীতশিল্পী মধুবন্তি বসু এবং জিৎ চক্রবর্তীও। এই দুজনের সঙ্গীতেও মেতে ওঠেন দর্শক শ্রোতারা। সঞ্চালনায় ছিলেন বলিউডের শিল্পী সঞ্জীব রাঠোর। সব মিলিয়ে ষষ্ঠীর রাতে জমজমাট হয়ে উঠে ভিড়ে ঠাসা পূর্বপাড়ার অনুষ্ঠান।

Tags: AshraniCachar PoliceDurga Puja 2023Silchar News
Previous Post

আজ মহাসপ্তমী, ষষ্ঠীতেই জমে ওঠে পুজো

Next Post

হাইলাকান্দিতে সপ্তমী পূজা দেখলেন মুখ্যমন্ত্রী

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
হাইলাকান্দিতে সপ্তমী পূজা দেখলেন মুখ্যমন্ত্রী

হাইলাকান্দিতে সপ্তমী পূজা দেখলেন মুখ্যমন্ত্রী

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?