Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

আজ মহাসপ্তমী, ষষ্ঠীতেই জমে ওঠে পুজো

samayikprasanga by samayikprasanga
October 21, 2023
in slider, বরাক উপত্যকা
0
আজ মহাসপ্তমী, ষষ্ঠীতেই জমে ওঠে পুজো

Durga puja pandal at Silchar on 20-10-23.Pix by UB Photos

অনলাইন ডেস্ক : শনিবার মহাসপ্তমী। তবে এর আগে শুক্রবার মহাষষ্ঠীতেই জমে গেল পুজো। আগামী তিনদিন ভিড় এড়িয়ে পুজোদর্শন অন্তত কিছুটা সেরে রাখতে এদিনই শিলচর ও উধারবন্দের মন্ডপে মন্ডপে ভিড় জমাতে দেখা গেছে দর্শনার্থীদের। এদিন ভিড় বেশি পরিলক্ষিত হয়েছে উধারবন্দে। সন্ধ্যার পরই শিলচর থেকে উধারবন্দ অভিমুখে দর্শনার্থীদের গাড়ির লাইন পড়ে যায়। উধারবন্দে মূলত দশনার্থীরা ভিড় জমান বিগ বাজেটের দুই পুজো কালীবাড়ি রোড এবং হাসপাতাল রোড পুজো কমিটির মন্ডপে। দর্শনার্থীদের গাড়ির ভিড়ে একসময় উধারবন্দের রাস্তায় সৃষ্টি হয় তীব্র যানজটের। যা সামলাতে গিয়ে হিমশিম খেতে হয় পুলিশ কর্মীদের।

শিলচরে যথারীতি তারাপুর, সোনাই রোড এবং বিলপার এলাকায় দর্শনার্থীদের ভিড় জমাতে দেখা যায়। বিলপারে আপনজন সর্বজনীন পুজো কমিটি, মিতালী সংঘ, পাবলিক স্কুল রোড পুজো কমিটি এবং দুর্গাবাড়ি পূজা কমিটির পাশাপাশি সোনাই রোডের তরুণ ক্লাব, তারাপুরের আনন্দ পরিষদ, মোটর স্ট্যান্ড, রেল স্টেশন সংলগ্ন মন্ডপ, কালিমোহন রোড এবং রাইস মিলের মন্ডপে ভিড় জমান দর্শনার্থীরা।

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

এদিন মহাষষ্ঠীতেই যেভাবে দর্শনার্থীদের পূজা দর্শনে বেরিয়ে আসতে দেখা গেছে এতে আশা করা হচ্ছে আগামী তিনদিন উপচে পড়বে ভিড়। দর্শনার্থীরা এদিন এভাবে বেরিয়ে আসায় বিভিন্ন পূজার উদ্যোক্তারা খুশি। আবহাওয়া দফতরের রিপোর্টেও আগামী তিনদিনের আবহাওয়া নিয়ে কোনও উদ্বেগজনক তথ্য নেই। বিভিন্ন পুজোর উদ্যোক্তারা আশা করছেন এই রিপোর্ট যেন অক্ষরে অক্ষরে করে মিলে যায়। বিলপার এলাকার এক পূজা কমিটির কর্মকর্তা বলেন, দর্শনার্থীরা বেরিয়ে এলেই তো সার্থক হয়ে উঠবে তাদের আয়োজন।

Tags: Cachar PoliceDurga Puja 2023Silchar Puja
Previous Post

দুর্গাপূজায় শিলচরে যানবাহন চলাচলে বিধি নিষেধ

Next Post

শিলচর মাতালেন ‘ইংরেজ জমানার জেইলর’ আসরানি

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
শিলচর  মাতালেন ‘ইংরেজ জমানার জেইলর’ আসরানি

শিলচর মাতালেন ‘ইংরেজ জমানার জেইলর’ আসরানি

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?