Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

শিলচর থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার কাটিগড়ায় বরাক নদীতে

samayikprasanga by samayikprasanga
January 7, 2025
in slider, অসম, বরাক উপত্যকা
0
বচসার  জেরে  অসুস্থ হয়ে পড়লেন শিক্ষিকা , চাঞ্চল্য উধারবন্দে

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

অনলাইন ডেস্ক : এক সপ্তাহ পর শিলচর থেকে নিখোঁজ যুবকের লাশ পাওয়া গেল কাটিগড়ায় বরাক নদীতে। মঙ্গলবার সকালে নদীতে যাওয়া মাছ শিকারিদের নজরে পড়ে মৃতদেহটি। এক অজ্ঞাতপরিচয় যুবকের লাশ বরাকের জলে ভেসে ওঠার খবর চাউর হতেই প্রচুর লোক জমায়েত হন নদী তীরে। খবর দেওয়া হয় কাটিগডা থানায়। পুলিশ যুবকের মৃতদেহ উদ্ধার করে কাটিগডা থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রের খবর, যুবকের শার্ট প্যান্ট ও একটি জুতা সহ মোবাইল ফোন দেখে তাকে শনাক্ত করেন নিকটাত্মীয়রা। জানা যায়, মৃত যুবকের নাম পূর্ণচন্দ্র বর্মন (১৯)। গত ১ জানুয়ারি শিলচর চেংকুড়ি রোডের ভাড়া বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল শিলচর গুরুচরণ কলেজের স্নাতক প্রথম বর্ষের ওই পড়ুয়াটি। এরপর যুবকের বড়ভাই দন্দন বর্মন নিখোঁজ সংক্রান্ত একটি এজাহার দায়ের করেন শিলচর ন্যাশনাল হাইওয়ে পুলিশ পেট্রল পোস্টে। সেই থেকে পূর্ণচন্দ্র বর্মনকে খুঁজে বের করতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছিল পুলিশ। কিন্তু উৎকণ্ঠায় ভরা এক সপ্তাহের মাথায় তার মৃতদেহ উদ্ধার হয় কাটিগডার সিদ্ধিপুর এলাকায় বরাকের জলে। উল্লেখ্য, মৃত যুবকের মূল বাড়ি বড়খলার উজাননগরে। পড়াশোনা করত শিলচর শুরুচরন কলেজে। কিভাবে তার মৃত্যু হল, তা ময়না তদন্তের পর জানা বলে জানিয়েছে পুলিশ।

Tags: Assam Policemissing case
Previous Post

টিকিট নিয়ে দালালি! শিলচর রেলস্টেশনে ভিজিল্যান্সের অভিযানে জালে বুকিং ক্লার্ক

Next Post

কংগ্রেসে “ঘর ওয়াপসি” সজল,অনুপম ও অলকদের

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
বিধি ভঙ্গের অভিযোগ, অসমে কংগ্রেসকে শোকজ

কংগ্রেসে "ঘর ওয়াপসি" সজল,অনুপম ও অলকদের

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?