Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

টিকিট নিয়ে দালালি! শিলচর রেলস্টেশনে ভিজিল্যান্সের অভিযানে জালে বুকিং ক্লার্ক

samayikprasanga by samayikprasanga
January 7, 2025
in অসম, বরাক উপত্যকা
0
বচসার  জেরে  অসুস্থ হয়ে পড়লেন শিক্ষিকা , চাঞ্চল্য উধারবন্দে

অনলাইন ডেস্ক : শিলচর রেল স্টেশনের “বুকিং কাউন্টার”-এ টিকিট নিয়ে দালালি চলছে বলে অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে। এবার বিভাগীয় ভিজিল্যান্সের অভিযানে ধরা পড়লো এক বুকিং ক্লার্কের অনিয়ম।

জানা গেছে, রবিবার ভিজিল্যান্সের পক্ষ থেকে শিলচর রেল স্টেশনের বিভিন্ন শাখায় অভিযান চালানো হয়। খবর অনুযায়ী তখন বুকিং কাউন্টারে কর্মরত এক মহিলা বুকিং ক্লার্কের কাউন্টারে টিকিট বিক্রির তুলনায় বেশি অর্থ পাওয়া যায়। এ নিয়ে রেলের কর্তা ব্যক্তিদের জিজ্ঞেস করলে তারা অবশ্য কেউই সরকারিভাবে মুখ খুলতে রাজি হচ্ছেন না। যদিও ঘটনাটা নিয়ে কর্মীমহলে চলছে নানা ফিসফিসানি।

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী দালালরা যাত্রীদের কাছ থেকে টিকিট কেটে দেওয়ার নামে আগাম অতিরিক্ত অর্থ সংগ্রহ করে। এরপর তাদের সহযোগী একাংশ বুকিং ক্লার্কের মদতে টিকিট কেটে তা সরবরাহ করে যাত্রীদের। আর এই বাবদ যা অতিরিক্ত অর্থ আসে তা ভাগ বাটোয়ারা করে নেন দালাল ও তাদের সহযোগী বুকিং ক্লার্করা।

রবিবার যে মহিলা বুকিং ক্লার্ক-এর কাউন্টারে অতিরিক্ত অর্থ পাওয়া গেছে তিনি সুযোগ বুঝে টিকিট কেটে দেওয়ার জন্য দালালদের কাছ থেকে আগাম অর্থ নিয়ে রেখেছিলেন বলে অনুমান করা হচ্ছে। এবার এই বুকিং ক্লার্কের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়, দেখার বিষয় তা-ই।

Tags: FraudIndian railwayrail policesilchar stationVigilance
Previous Post

সুপ্রিমের নির্দেশ গোপন করে ফের হাইকোর্টে আগাম জামিনের আবেদন সুজিতের !

Next Post

শিলচর থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার কাটিগড়ায় বরাক নদীতে

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
বচসার  জেরে  অসুস্থ হয়ে পড়লেন শিক্ষিকা , চাঞ্চল্য উধারবন্দে

শিলচর থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার কাটিগড়ায় বরাক নদীতে

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?