অনলাইন ডেস্ক : পার্টির নামে বান্ধবীকে হোটেলে ডেকে নিয়ে রাতভর যৌনাচার চালানো হলো তরুণীর উপর। শিলচর পার্ক রোডের এক হোটেলে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ।পুলিশ এই ঘটনায় গ্রেফতার করেছে রংপুর এলাকার তিন যুবক স্বরূপ দাস, রাহুল দাস ও শুভম রায়কে।
তরুণী নিউ শিলচর এলাকার বাসিন্দা। তরুণীর বয়ান অনুযায়ী স্বরূপ তার বন্ধু।গত ৯ নভেম্বর স্বরুপরা তাকে পার্টি করতে পার্ক রোডের ওই হোটেলে নিয়ে যায়।এরপর হোটেলের একটি কক্ষে স্বরূপ রাতভর তার উপর বলপূর্বক চরিতার্থ করে পাশবিক বাসনা। অন্য দুজনও এতে ছিল সহায়কের ভূমিকায়। রাতভর এই ঘটনার পর ১০ নভেম্বর সকালে তাকে ছাড়া হয়। ছাড়া পেয়ে সে কোনক্রমে বাড়িতে পৌঁছে।বাড়ি পৌঁছে পরিজনদের সব কথা জানালে এরপর থানায় দায়ের করা হয়ে এজাহার।
এজাহারের ভিত্তিতে পুলিশ মামলা নথিভুক্ত করে সোমবার রাতে স্বরূপ,রাহুল ও্ শুভমকে গ্রেফতার করে। গ্রেফতারের পর মঙ্গলবার তাদের আদালতে পেশ করা হয়।আদালতের অনুমতিতে তিনজনকে জিজ্ঞাসাবাদ করতে নিয়ে যাওয়া হয়েছে পুলিশ হেফাজতে।
এদিকে স্বরূপদের ঘনিষ্ঠ সূত্রে দাবি করা হয়েছে যৌনাচারের অভিযোগ মিথ্যা। সূত্রটির কথায়,পার্টি চলাকালীন যুবতীর সঙ্গে স্বরূপদের মোবাইল নিয়ে বিবাদ বেঁধেছিল।এর জেরেই তাদের ফাসাতে তরুনী যৌনাচারের মিথ্যা অভিযোগ এনে দায়ের করেছেন এজাহার। যদিও পুলিশের বক্তব্য অভিযোগের স্বপক্ষে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়ার পর তিনজনকে গ্রেফতার করা হয়েছে।






