Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

শিলচরে নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল দুই কিশোর তুতোভাই

samayikprasanga by samayikprasanga
October 18, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
শিলচরে নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল দুই কিশোর তুতোভাই

অনলাইন ডেস্ক : স্নান করতে গিয়ে বরাক নদীতে তলিয়ে গেল দুই কিশোর। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটেছে শিলচর অন্নপূর্ণা ঘাটে। দুই কিশোর সুমিত হাজাম (১৫) এবং সমীর হাজাম (১২) সম্পর্কে তুতো ভাই।

শিলচর শ্যামাচরণ দেব বিদ্যাপীঠের পড়ুয়া সুমিতের বাড়ি মূলত‌ ধোয়ারবন্দ এলাকায় বড় জালেঙ্গা এলেনপুরে। ওরিয়েন্টাল স্কুলের পড়ুয়া সমীরের বাড়ি তারাপুর স্টেশন রোডে। সুমিত মূলত এলেনপুরের বাসিন্দা হলেও তার মায়ের মৃত্যু ঘটায় দীর্ঘদিন ধরে রয়েছে তারাপুর স্টেশন রোডে মামা রাজু হাজামের বাড়িতে। সমীর রাজু হাজামের ছেলে। এদিন দুপুরে দুই ভাই সংলগ্ন রেল কলোনি এলাকার অন্য দুই কিশোরের সঙ্গে বাড়ির কাছেই অন্নপূর্ণা ঘাটে বরাক নদীতে স্নান করতে যায়। স্নান করতে গিয়ে তলিয়ে যায় দুই ভাই। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ১২ বছরের সমীর স্নান করতে করতে জলে তলিয়ে যেতে শুরু করলে সুমিত তাকে বাঁচাতে যায়। এতে সঙ্গে তলিয়ে যায় সেও। ঘটনার পর এনডিআরএফ এবং এফডিআরএফ জওয়ানরা দীর্ঘক্ষণ তল্লাশি চালালেও দুজনের সন্ধান মেলেনি। ঘটনাকে ঘিরে সমীর ও সুমিতের পরিজনরা ভেঙ্গে পড়েছেন। তারা জানিয়েছেন দুই ভাই মিলে চুপিসারে বাড়িতে থেকে বেরিয়ে নদীতে স্নান করতে গিয়েছিল।

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

Tags: Assam PoliceNDRFTarapur rail colony
Previous Post

৬,৯৫৩ পূজা কমিটিকে দশ হাজার করে দেবে রাজ্য সরকার

Next Post

অরুণাচলকে হারিয়ে রামানুজ ট্রফি পুনরুদ্ধার করল ইন্ডিয়া ক্লাব

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
Next Post
অরুণাচলকে হারিয়ে রামানুজ ট্রফি পুনরুদ্ধার করল ইন্ডিয়া ক্লাব

অরুণাচলকে হারিয়ে রামানুজ ট্রফি পুনরুদ্ধার করল ইন্ডিয়া ক্লাব

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?